হোম > চাকরি > সরকারি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৮ পদে চাকরি

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৫ ক্যাটাগরিতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে, চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীকে বাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

১. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী ২টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: সার্টিফিকেট সহকারী ১টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৬টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসএসি বা সমমান।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী ২টি, (গ্রেড-২০)

যোগ্যতা: এসএসএসি বা সমমান।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮-৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৪ এবং ৫ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি