হোম > চাকরি > সরকারি

আনসার-ভিডিপিতে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ( আনসার-ভিডিপি ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । প্রতিষ্ঠানটিতে ‘সিপাহি’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে । ৬ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

পদের নাম ও সংখ্যা : সিপাহি, নির্ধারিত নয় । শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

অন্যান্য যোগ্যতা

উচ্চতা : সাধারণ প্রার্থী ও অন্য প্রার্থীদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি; ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন : সাধারণ প্রার্থী ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি; ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৪৭.১৭৩ কেজি ।

বুকের মাপ : সাধারণ ও অন্যান্য প্রার্থীর জন্য ৩২-৩৪ ইঞ্চি; ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি ।

দৃষ্টিশক্তি : ৬/৬ ।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত হতে হবে ।

চাকরির ধরন : পূর্ণকালীন ( স্থায়ী ) ।

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে ।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন ।

বয়সসীমা

১৮-২২ বছর ( ২০ আগস্ট ২০২৫ তারিখে )। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।

আবেদন ফি

অনলাইনে রেজিস্ট্রেশন ফি: আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে জমা দিতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা : সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন ।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট , ২০২৫ ।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১০৩৫

পিএসসিতে ৯০ পদে চাকরির সুযোগ

মোংলা বন্দরে চাকরির সুযোগ, পদ ১৩৯

অর্থ মন্ত্রণালয়ে বড় নিয়োগ ৩ জেলায় নেবে ১২২ জন

পায়রা বন্দরে ২২ পদে চাকরির সুযোগ

মন্ত্রিপরিষদ বিভাগে ৭৫ পদে চাকরির সুযোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান নিয়োগ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯৪২

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১১০ পদে নিয়োগ

৪৮তম বিসিএস: স্থগিত ১৯০ প্রার্থীকে সাময়িক মনোনয়ন

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে ১১০ জনের চাকরির সুযোগ