হোম > চাকরি > সরকারি

সার্জেন্ট পদে আবেদন শুরু, ফি ৪৮ টাকা

চাকরি ডেস্ক 

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৮ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় ন্যূনতম ৩ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্ন্তুঁ অবিবাহিত থাকতে হবে (তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।

৫ ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হবে। প্রথম ধাপে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রথম ধাপের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। প্রাথমিকধাপে নির্বাচিত হওয়ার চূড়ান্তধাপের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা।

বাছাইয়ের শেষ ধাপে সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশ করা প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা। সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ১ বছরমেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

মোংলা বন্দরে চাকরির সুযোগ, পদ ১৩৯

অর্থ মন্ত্রণালয়ে বড় নিয়োগ ৩ জেলায় নেবে ১২২ জন

পায়রা বন্দরে ২২ পদে চাকরির সুযোগ

মন্ত্রিপরিষদ বিভাগে ৭৫ পদে চাকরির সুযোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান নিয়োগ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯৪২

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১১০ পদে নিয়োগ

৪৮তম বিসিএস: স্থগিত ১৯০ প্রার্থীকে সাময়িক মনোনয়ন

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে ১১০ জনের চাকরির সুযোগ

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ৯০ পদে চাকরি

গাজীপুর সিটি করপোরেশনে ৪৪ জনের নিয়োগ