হোম > চাকরি > সরকারি

গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষায় উত্তীর্ণ ১৫৭৫ প্রার্থী

চাকরি ডেস্ক 

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের ‘উপসহকারী প্রকৌশলী (ই/এম)’ পদের প্রার্থীদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১ হাজার ৫৭৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরও প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর ২৯ ডিসেম্বর এই পদের এমসিকিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ টাইপ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল-৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের কোনো উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে লিখিত অথবা মৌখিক পরীক্ষার আগে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা-সংক্রান্ত তথ্যাবলি পরে জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মাদকদ্রব্যের তিন পদের ফল প্রকাশ

নন-ক্যাডারে ৩-৬ গ্রেডে ৪৪ জনের চাকরি

১১ কর্মী নেবে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর

ট্রেড মার্কস অধিদপ্তরে ৯ পদের আবেদন শেষ ২৫ মার্চ

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষার সূচি

রেলওয়ের ট্রেড অ্যাপ্রেন্টিস পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৫৫

পুলিশের সার্জেন্ট পদে চাকরির সুযোগ

১০ হাজার কনস্টেবল নেবে পুলিশ

ব্যবস্থাপক নিয়োগ দেবে চা বোর্ড

বিএমইটির অধীনে ৯৯ জনের চাকরি