হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

জার্মানির ‘আউসবিল্ডুং’ প্রোগ্রামে আবেদনের এ টু জেড

ক্যারিয়ার ডেস্ক

ছবি: এআই

উচ্চশিক্ষার পাশাপাশি হাতেকলমে কাজ শেখা এবং উপার্জনের সুযোগ—সব মিলিয়ে জার্মানির আউসবিল্ডুং বা ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম বর্তমানে বাংলাদেশি তরুণদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ২০২৬ সালের নিয়মকানুন ও সুযোগ-সুবিধা বিবেচনায় সঠিক পরিকল্পনা থাকলে কোনো এজেন্সির সহায়তা ছাড়া নিজে নিজেই এই প্রোগ্রামে আবেদন করা সম্ভব।

আউসবিল্ডুং কী এবং কেন করবেন?

আউসবিল্ডুং হলো জার্মানির একটি দ্বৈত শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থা। এতে শিক্ষার্থীরা সপ্তাহের কয়েক দিন কোম্পানিতে বাস্তব কাজ শেখে এবং অন্য দিনগুলো ভোকেশনাল স্কুলে তাত্ত্বিক শিক্ষা গ্রহণ করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো টিউশন ফি নেই। অর্থাৎ পড়াশোনার জন্য আলাদা কোনো খরচ করতে হয় না।

মাসিক সম্মানী

প্রশিক্ষণ চলাকালে অংশ নেওয়া ব্যক্তিদের মাসে সাধারণত ৮০০ থেকে ১ হাজার ৪০০ ইউরো (প্রায় ১ লাখ থেকে ১ দশমিক ৭৫ লাখ টাকা) পর্যন্ত ভাতা পান। এ অর্থ দিয়ে জার্মানিতে দৈনন্দিন ব্যয় সহজেই মেটানো সম্ভব।

যেসব যোগ্যতা দরকার

১. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। এসএসসিতে ভালো ফল থাকলে তা বাড়তি সুবিধা দেবে।

২. ভাষাগত দক্ষতা: পুরো প্রশিক্ষণ ও কর্মপরিবেশ জার্মান ভাষায় হওয়ায় B1 বা B2 লেভেলের জার্মান ভাষাদক্ষতা থাকা আবশ্যক। গোয়টে ইনস্টিটিউট, টেল্ক, ওএসডি বা টেস্টডাফের সনদ গ্রহণযোগ্য।

৩. বয়সসীমা: নির্দিষ্ট কোনো কঠোর বয়সসীমা নেই। তবে সাধারণত ১৮ থেকে ৩০ বছর বয়সীদের জন্য সুযোগ বেশি থাকে। সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন বিবেচনা করা হয়।

৪. আর্থিক সচ্ছলতা: যদি মাসিক আয় জার্মানির জীবনযাত্রার ব্যয় (প্রায় ৯৫৯ ইউরো বা তার বেশি) সম্পূর্ণভাবে কভার না করে, তবে ব্লকড অ্যাকাউন্ট দেখাতে হতে পারে।

কোথায় খুঁজবেন আউসবিল্ডুং সুযোগ?

আউসবিল্ডুং পজিশন খোঁজার জন্য কয়েকটি নির্ভরযোগ্য ওয়েবসাইট হলো—

⬤ Ausbildung.de

⬤ Make it in Germany

⬤ Azubi.de

⬤ Jobbörse der Bundesagentur für Arbeit

⬤ IHK-Lehrstellenbörse

এ ছাড়া রয়েছে StepStone.de, Indeed.de, এবং Ausbildung-Weltweit.de

ভিসা আবেদন ও প্রস্তুতি

প্রশিক্ষণ চুক্তিপত্র পাওয়ার পর জার্মান দূতাবাস, ঢাকায় জাতীয় ভিসা (D-Visa)-এর জন্য আবেদন করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

⬤ বৈধ পাসপোর্ট

⬤ স্বাক্ষরিত আউসবিল্ডুং কনট্রাক্ট

⬤ জার্মান ভাষা দক্ষতার সনদ (B1/B2)

⬤ শিক্ষাগত সনদ ও অনুবাদ কপি

⬤ হেলথ ইনস্যুরেন্স, ব্লকড অ্যাকাউন্টের প্রমাণ (প্রযোজ্য ক্ষেত্রে)

সঠিক পরিকল্পনা, ধৈর্য ও জার্মান ভাষায় দক্ষতা—এই তিনটি বিষয় একসঙ্গে থাকলে আউসবিল্ডুং হতে পারে আপনার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সুযোগ।

তথ্যসূত্র: মেক-ইট-ইন-জার্মানি

মেডিকেল থেকে বিসিএস, অর্নব হাসানের পরামর্শ

চাকরি ছাড়াও অভিজ্ঞতা অর্জনের ৫ উপায়

সফল হতে চাইলে আগে সঠিকভাবে চিন্তা করা শিখুন

ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বৈশ্বিক বাণিজ্যে আগামীর সুযোগ ও নতুন কর্মসংস্থান

নতুন চাকরিতে ভয় কাটাবেন যেভাবে

বিসিএস নমুনা ভাইভা: ফিশারিজে পড়াশোনা করে প্রশাসনে আসতে চান কেন

ফলাফল নাকি দক্ষতা, কর্মক্ষেত্রে কোনটি বেশি জরুরি

১৮তম বিজেএস পরীক্ষা: শেষ মুহূর্তের প্রস্তুতি কৌশল

তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে ‘দ্য টুলেট’

বিসিএস লিখিত পরীক্ষায় প্রার্থীর করণীয়