বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের জেনারেল ব্যাংকিং (জেও-এসও), রাজশাহী বিভাগে ‘কাস্টমার সার্ভিস অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ জুন পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
বিভাগের নাম: জেনারেল ব্যাংকিং (জেও-এসও), রাজশাহী
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: ৩ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মক্ষেত্র: অফিসে
বয়স: ২৫ বছর।
কর্মস্থল: রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৬ জুন, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম