উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্যালেন্ট অ্যাকুইজিশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার’ কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: ট্যালেন্ট অ্যাকুইজিশন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এমবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।
অভিজ্ঞতা: কমপক্ষে ছয় বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (গুলশান)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট, ২০২৬।
সূত্র: বিডিজবস।
আরও পড়ুন: