হোম > চাকরি > ব্যাংক

ব্র্যাক ব্যাংকে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের হোম লোন, রিটেইল ব্যাংকিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার (এআরএম/আরএম)’ পদে কর্মী নেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: হোম লোন, রিটেইল ব্যাংকিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার/ রিলেশনশিপ ম্যানেজার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মক্ষেত্র: অফিসে।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১৮ জুলাই, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম