হোম > চাকরি > ব্যাংক

এনসিসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

চাকরি ডেস্ক 

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অপারেশনস, প্রোডাক্ট, সেলস গভর্ন্যান্স অ্যান্ড অন্যান্য বিভাগে ‘কার্ড ডিভিশন (এও টু অফিসার)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

বিভাগ: অপারেশনস, প্রোডাক্ট, সেলস গভর্ন্যান্স অ্যান্ড অন্যান্য।

পদের নাম: কার্ড ডিভিশন (এও-অফিসার)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ, এমবিএম, মাস্টার্স/ব্যবসায় শিক্ষায় চার বছরের স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আকর্ষণীয়।