বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্রাঞ্চ রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগে ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: ব্রাঞ্চ রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং।
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার (জুনিয়র অফিসার টু এক্সিকিউটিভ অফিসার)।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিস।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে। তবে ব্যাংকটির নীতিমালা অনুযায়ী চমৎকার বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্যাকেজ প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস।