হোম > চাকরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে চাকরির সুযোগ

দুই বিভাগে পাঁচজন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের প্রিন্ট কপি ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে। 

পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: তিনটি
বিভাগ: ইতিহাস বিভাগ

পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: দুটি
বিভাগ: সমাজকর্ম বিভাগ

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

যোগ্যতা: এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯.০০ (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং যেকোনো একটিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, আবেদন অনলাইনে

আবুল খায়ের গ্রুপে চাকরি, নেই বয়সসীমা

অফিসার নেবে ট্রান্সকম ইলেকট্রনিকস, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ থাকছে নানা সুবিধা

কর্মী নেবে যমুনা গ্রুপ, সর্বোচ্চ বেতন ১ লাখ

মধুমতি ব্যাংক নিয়োগ দিচ্ছে, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

কর্মী নেবে সিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

এআই যুগেও কোডিং শেখা কেন জরুরি

প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধায় কর্মী নিচ্ছে ব্র্যাক এনজিও

৫ পদে মিনিস্টারে চাকরি, থাকবে উৎসব বোনাসসহ প্রভিডেন্ট ফান্ড