হোম > ইসলাম

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শায়খ আহমাদুল্লাহ

ইসলাম ডেস্ক 

শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

আগামীকাল ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অনন্যসাধারণ ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে। এদিন প্রথমবারের মতো একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটি নতুন জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে।

দেশজুড়ে বইছে ভোটের হাওয়া। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

গণভোটে এবার ‘হ্যাঁ’-এর পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন দেশের প্রথিতযশা ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ভ্যারিফায়েড পেজে তিনি বলেন, ‘ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা “হ্যা”-এর পক্ষে।’

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘একই সঙ্গে সেই সংস্কার-সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে, তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।’

সর্বশেষ তিনি উল্লেখ করেন, ‘হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়, হোক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার।’

গুনাহ থেকে বাঁচার ১০ কার্যকরী উপায়

দোয়া ইউনুস কী, কীভাবে পড়তে হয়, ফজিলত কী?

আজকের নামাজের সময়সূচি: ১১ ফেব্রুয়ারি ২০২৬

আসহাবে কাহাফ কারা, তাদের নাম কী

আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬

২০২৬ সালের রমজান ২৯ নাকি ৩০ দিন?

সুরা জিলজাল অর্থসহ বাংলা উচ্চারণ

কোরআন ও হাদিসে ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকনির্দেশনা

মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয় যে ৫ কারণে

সুরা হুমাজাহ অর্থসহ বাংলা উচ্চারণ ও ব্যাখ্যা