হোম > ইসলাম

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত

ইসলাম ডেস্ক 

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

ইসলামে নফল ইবাদতের মধ্যে সালাতুত তাসবিহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। হাদিস শরিফে এই নামাজ পড়ার গুরুত্ব অপরিসীম। এই নামাজ সম্ভব হলে প্রতিদিন একবার, তা না পারলে প্রতি সপ্তাহে একবার, সম্ভব না হলে প্রতি মাসে একবার, তাও না হলে বছরে একবার অথবা অন্তত জীবনে একবার হলেও আদায়ের কথা হাদিসে বলা হয়েছে।

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

সালাতুত তাসবিহ মোট ৪ রাকাত। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া দিনে বা রাতের যেকোনো সময় আদায় করা যায়। এই নামাজে নির্দিষ্ট একটি তাসবিহ মোট ৩০০ বার পাঠ করতে হয়। তাসবিহটি হলো—‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’

প্রতি রাকাতে তাসবিহটি ৭ ধাপে ৭৫ বার করে পড়তে হয়। নিয়মটি নিচে দেওয়া হলো:

১. সানা পড়ার পর: সুরা ফাতিহা শুরু করার আগে ১৫ বার।

২. সুরা ও কিরাত পড়ার পর: রুকুতে যাওয়ার আগে ১০ বার।

৩. রুকুতে: রুকুর তাসবিহ পড়ার পর ১০ বার।

৪. রুকু থেকে দাঁড়িয়ে: ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলার পর দাঁড়িয়ে ১০ বার।

৫. প্রথম সিজদায়: সিজদার নিয়মিত তাসবিহ পড়ার পর ১০ বার।

৬. দুই সিজদার মাঝে বসে: ১০ বার।

৭. দ্বিতীয় সিজদায়: সিজদার নিয়মিত তাসবিহ পড়ার পর ১০ বার।

এভাবে প্রতি রাকাতে ৭৫ বার করে চার রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পূর্ণ হবে। নামাজ আদায়ের সময় কোনো এক স্থানে তাসবিহ পড়তে ভুলে গেলে বা কম পড়লে পরবর্তী রুকনে (যেমন রুকু বা সেজদায়) তা আদায় করে সমন্বয় করে নিতে হবে।

সালাতুত তাসবিহ নামাজের ফজিলত

রাসুলুল্লাহ (সা.) তাঁর চাচা হজরত আব্বাস (রা.)-কে এই নামাজ শিক্ষা দিয়ে বলেছিলেন, এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা জীবনের আগের-পরের, ছোট-বড়, প্রকাশ্য-অপ্রকাশ্য এবং ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সব গুনাহ ক্ষমা করে দেন।

সূত্র: জামে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ

হজের যেসব দোয়া জানা জরুরি

হজ কাকে বলে, কত প্রকার ও কী কী

আজকের নামাজের সময়সূচি: ১৩ মে ২০২৬

কোরবানির দিন হাঁস-মুরগি জবাই করা কি জায়েজ

ইটনা শাহি মসজিদ: হাওরে ৫০০ বছরের মোগল স্থাপত্য

আজকের নামাজের সময়সূচি: ১২ মে ২০২৬

বৃষ্টির সময় নবীজি (সা.) যেসব আমল করতেন

হাজিদের জন্য প্রয়োজনীয় ১০ দোয়া

কোরবানির ইতিহাস, গুরুত্ব ও ফজিলত

ডিপ্রেশন ও হতাশা থেকে মুক্তি পেতে ইসলামের নির্দেশনা