হোম > ইসলাম

রামপুরায় আল জান্নাহ মাদ্রাসায় কোরআনের হাফেজ ছাত্রীদের সংবর্ধনা

ইসলাম ডেস্ক

ক্রেস্ট হাতে হিফজ সম্পন্নকারী ছাত্রীরা। ছবি: সংগৃহিত

রাজধানীর রামপুরায় আল জান্নাহ মহিলা মাদ্রাসার হিফজ সমাপনকারী ছাত্রীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, বোরকা, হিজাবসহ নানা উপহারসামগ্রী দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর ‘আল জান্নাহ’ মিলনায়তনে এক জমকালো আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাওলানা মাসউদুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামিয়া কাসেম নানুতবী ঢাকার শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

বক্তব্যে যাইনুল আবিদীন বলেন, কন্যাসন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। যেসব অভিভাবক এই মেয়েদের সঠিক পরিচর্যা করে বড় করছেন, তাঁরা অত্যন্ত সৌভাগ্যবান। আর যাঁদের সন্তান হাফেজা হয়েছেন, তাঁরা আল্লাহর দরবারে অত্যন্ত মর্যাদাবান। দুনিয়া ও আখিরাত—উভয় জগতেই আল্লাহ তাঁদের সম্মানিত করবেন।

যাইনুল আবিদীন আরও বলেন, মেয়েদের কেবল হাফেজা বানিয়ে ক্ষান্ত হলে চলবে না, তাদের আল-কোরআনের তরজমা ও তাফসির শেখাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর বলেন, ‘আমাদের সন্তানেরা যেন আগামী দিনে আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, সে জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে।’

বাইতুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদিন বলেন, একটি সুন্দর সমাজ গঠনে একজন আদর্শ মায়ের ভূমিকা কতটা জরুরি, তা চারপাশের পরিবেশের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায়।

মাওলানা তাওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবদুস সালাম, মাওলানা আমিন আশরাফ প্রমুখ।

মদিনার সনদে শান্তি ও সহাবস্থানের রূপরেখা

বাস, ট্রেন, বিমান বা নৌকায় নামাজ আদায়ের সঠিক পদ্ধতি

মরুভূমির বিস্ময় গ্রেট মস্ক অব জেনি

আজকের নামাজের সময়সূচি: ২৩ অক্টোবর ২০২৬

সুরা আরাফে বর্ণিত হয়েছে যে ৪ দোয়া

ইস্তিগফার কী? ইস্তিগফারের ফজিলত, পড়ার নিয়ম ও সময়

চুপ থাকার ৫ উপকারিতা ও ফজিলত

আজকের নামাজের সময়সূচি: ২২ অক্টোবর ২০২৬

তাহাজ্জুদের জন্য শেষ রাতে জাগ্রত হওয়ার সহজ পদ্ধতি

আজকের নামাজের সময়সূচি: ২১ অক্টোবর ২০২৬