হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৮ ঘণ্টায় গুলিতে নিহত ১৮

৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে তিনটি নির্বিচার গুলির ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ১৮ জন। আর সবগুলো ঘটনা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। দেশটির গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

গত শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। মনটেরি পার্কে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্‌যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন। 

এরপর উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই দুটি বন্দুক হামলায় সাতজন নিহত হন। নিহতদের অধিকাংশই এশিয়ান-আমেরিকান। 

সিএনএনের প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালের শুরুতেই অনেকগুলো বন্দুক হামলা হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০টি গুলির ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। 

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু। 

যুক্তরাষ্ট্রে গত এক দশকের মধ্যে বন্দুক সহিংসতায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড ২০২০ সালে। মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) তথ্যমতে, ওই বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত বা গুলিতে হওয়া ক্ষতের কারণে মোট ৪৫ হাজার ২২২ জন মারা গেছে। এগুলোর মধ্যে যেমন বন্দুক সহিংসতা আছে, তেমনি আছে হত্যা, আত্মহত্যাও।

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স: জরিপ

নো কিংস: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের বিক্ষোভ মিছিল

হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

শিগগির ইরান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

ফোনালাপে নেতানিয়াহুকে উচ্চ স্বরে তিরস্কার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ট্রাম্পের বিজ্ঞান প্যানেলে ৯ ধনকুবের, বিজ্ঞানী একজন

সৌদি যুবরাজ আমাকে তোষামোদ করছেন: ট্রাম্প

ইরান আর মধ্যপ্রাচ্যের ‘বুলি’ নয়, তারা এখন পালাচ্ছে: ট্রাম্প

স্থল সৈন্যের প্রয়োজন নেই, কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: রুবিও