হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুতিনের প্রেমিকা অ্যালিনার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত প্রেমিকা অ্যালিনা কাবায়েভাসহ রাশিয়ার বেশ কয়েকজন নাগরিকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে মঙ্গলবার (২ আগস্ট) এই নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। 

সিএনএন জানায়, এই নিষেধাজ্ঞার আওতায় আরও পড়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের আন্দ্রেই গ্রিগোরিয়েভিচ গুরিয়েভসহ বেশ কয়েকজন অভিজাত রুশ নাগরিক। ৩৯ বছর বয়সী অ্যালিনার যুক্তরাষ্ট্রে থাকা যেকোনো সম্পদ বাজেয়াপ্ত থাকবে। একই সঙ্গে আমেরিকানদের সঙ্গে তাঁর লেনদেন স্থগিত করা হয়েছে। 
 
এর আগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যও অ্যালিনার ওপর একইভাবে নিষেধাজ্ঞা জারি করে। অলিম্পিকের সাবেক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভা গত মে মাসে রাশিয়ার বৃহত্তম বেসরকারি মিডিয়া সংস্থা নিউ মিডিয়া গ্রুপের চেয়ারপারসন হন। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়ার অবৈধ আগ্রাসনের কারণে নিরীহ মানুষেরা যখন ভুগছে, তখন পুতিনের মিত্ররা নিজেদের সমৃদ্ধ করছে এবং তহবিল জোগাচ্ছে।’ 

ট্রেজারি বিভাগের পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তরও বেশ কয়েকজন রুশ ব্যবসায়ীর ওপর ভিসা নিষেধাজ্ঞাসহ কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে। 

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ও প্রিয়জনদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনকে সাহায্য করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রসহায়তা করলেও রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। 

এদিকে দীর্ঘদিন ধরে অ্যালিনার সঙ্গে পুতিনের সম্পর্কের বিষয়ে অস্বীকার করে আসছে ক্রেমলিন। মস্কোর একটি সংবাদপত্র ২০০৮ সালে তাঁদের প্রেমের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। 

বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চীনের উহান ল্যাবে তহবিল দেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা, সেখান থেকেই ছড়ায় করোনা: মার্কিন গোয়েন্দা তথ্য

ট্রাম্পের কোটি ডলারের সৌন্দর্যবর্ধন প্রকল্প শেষ হতে না হতেই ধরা পড়ল ত্রুটি