হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিশ্ব রেকর্ড গড়তে ‘ছুটির দিনে’ দল বেঁধে মাথায় অন্তর্বাস পরার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের আঞ্চলিক কোড নম্বর হলো ৩১৪। আর এই নম্বরটিকে স্মরণীয় করে রেখে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে এক অভিনব পন্থার আশ্রয় নিয়েছে স্থানীয় প্রশাসন। অভিনব এই পদ্ধতিটি হলো, স্থানীয় বাসিন্দারা একদিন মাথায় আন্ডারওয়্যার বা অন্তর্বাস পরে সমবেত হবেন একটি জায়গায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট লুইস শহরের সিটি মিউজিয়ামের কর্তৃপক্ষ চান, তাদের শহরে আগামী ১৪ মার্চ অন্তত ৩১৪ জন নাগরিক অন্তর্বাস পরে সমবেত হন। এর মধ্য দিয়ে যেমন তাদের সিটি কোড স্মরণীয় হয়ে থাকবে, একই সঙ্গে একটি বিশ্ব রেকর্ডও গড়া হবে। 

মাথায় অন্তর্বাস পরে বর্তমান বিশ্ব রেকর্ডটি ২৭০ জনের। ২০১২ সালে যুক্তরাষ্ট্রেরই আরেক অঙ্গরাজ্য ইলিনয়ের একটি বইয়ের দোকানে ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্ট’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাথায় অন্তর্বাস পরে সমবেত হয়েছিলেন ওই ২৭০ জন। 

নতুন বিশ্ব রেকর্ড গড়ার ব্যাপারে বেশ আশাবাদী সিটি মিউজিয়ামের কর্তৃপক্ষ। এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের রেকর্ড গড়ার জন্য মাত্র ২৭১ জন প্রয়োজন। কিন্তু আমরা ৩১৪ জন সমবেত হয়ে সেন্ট লুইসের প্রকৃত উদ্দীপনা তুলে ধরতে চাই।’ 

মজার এই রেকর্ড গড়ায় যারা অংশ নিতে চান, তাদের কাউকেই অন্তর্বাস সঙ্গে করে আনতে হবে না। মিজৌরি সিটি মিউজিয়াম কর্তৃপক্ষই এই অন্তর্বাস সরবরাহ করবে। বিষয়টি এরই মধ্যে সাধারণ জনগণের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

নিজের ছবিযুক্ত ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ উন্মোচন করলেন ট্রাম্প

টেক্সাসের সরকারি স্কুলে বাইবেল পাঠ বাধ্যতামূলক, শিক্ষকদের প্রতিবাদ

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়