হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ম্যারাডোনার দেহাবশেষ সরিয়ে নিতে সন্তানদের আবেদন

ফুটবলের বরপুত্র দিয়েগো ম্যারাডোনার দেহাবশেষ সরিয়ে নিতে আর্জেন্টিনার আদালতে আবেদন করেছেন তাঁর সন্তানেরা। তাঁরা এমন একটি স্থানে ম্যারাডোনার দেহাবশেষ রাখতে চাইছেন, যেখানে ভক্তরা তাঁকে সহজেই শ্রদ্ধা জানাতে পারবেন।

এ বিষয়ে আজ শুক্রবার ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের একটি ব্যক্তিগত কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন ম্যারাডোনা। ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য ওই স্থানটি কিছুটা দুর্গম। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে বুয়েনস এইরেসের কাছাকাছি পুয়ের্তো মাদেরোতে ম্যারাডোনার দেহ রাখার জন্য একটি সমাধি তৈরির কাজ চলছে। বিশেষ ওই সমাধির নাম রাখা হয়েছে মেমোরিয়াল দেল দিয়েজ। বর্তমান কবরস্থানের থেকে ওই স্থানটি অনেক বেশি নিরাপদ এবং সহজে সেখানে যাওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে আবেদনে। 

আবেদনে আরও উল্লেখ করা হয়, নতুন সমাধিস্থলে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবলপ্রেমীরা ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে পারবেন। ২০২০ সালে রহস্যজনকভাবে মৃত্যু হয় কিংবদন্তি ফুটবলারের। পরে সান মিগুয়েল শহরে জর্ডন দে বেল্লা ভিস্তা নামে একটি বেসরকারি কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হয়।

ম্যারাডোনার দেহ কবর থেকে তুলে নতুন সমাধিস্থলে রাখতে হলে আদালতের অনুমতি বাধ্যতামূলক। কারণ, তাঁর মৃত্যুর ঘটনায় তাঁর চিকিৎসা ও সেবার দায়িত্ব পালন করা আটজনের বিরুদ্ধে ক্রিমিনাল মামলার তদন্ত চলছে।

মার্কিন দ্বীপপুঞ্জে আঘাত হানল সুপার টাইফুন বাভি, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

বেলজিয়াম ম্যাচের আগে ফিফায় ট্রাম্পের তদবির, মার্কিন ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন

পোপ চীনা কমিউনিস্টদের হয়ে কাজ করছেন: মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল

নেতানিয়াহু আমার সঙ্গে দেখা করতে চান, তিনি জানেন বস কে: ট্রাম্প

খামেনির জানাজায় মানুষের ঢলে ‘হতবাক’ ট্রাম্প, ভেবেছিলেন—সবাই ‘তাঁকে ঘৃণা করে’

তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন

জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি

আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল, ইরানের কাছে ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্র

এপস্টেইন ফাইলস: ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারিণী আত্মগোপনে, প্রতিশোধের শঙ্কার দাবি