হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার হুমকি

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ফের সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।

সিএনবিসির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাক্ষাৎকারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এটি (মেয়াদ বৃদ্ধি) করতে চাই না। আমাদের হাতে খুব বেশি সময় নেই।’ তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে আলোচনার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত একটি ‘চমৎকার চুক্তি’ অর্জন করতে সক্ষম হবে।

তেহরানের সঙ্গে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে আবারও ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আবারও বোমা হামলা শুরু হবে বলে আশা করছি। কারণ, আমি মনে করি, আলোচনার টেবিলে এই ধরনের মনোভাব নিয়ে যাওয়াই ভালো। আমাদের সামরিক বাহিনী এখন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।’

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শেষ মুহূর্তের এই শান্তি আলোচনা শুরু হওয়া নিয়ে এখনো চরম অনিশ্চয়তা বিরাজ করছে। ইরান শেষ পর্যন্ত তাদের প্রতিনিধিদল পাঠাবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত মেলেনি। ফলে মধ্যপ্রাচ্য কি এক নতুন ও বিধ্বংসী যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, নাকি কূটনীতির মাধ্যমে সমাধান আসবে; তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন ছাড়ছেন আরও এক মন্ত্রী

ইরানের সঙ্গে চুক্তি না হলে অবরোধ উঠবে না, যুদ্ধবিরতির মেয়াদও বাড়বে না: ট্রাম্প

মঙ্গলবার ইসলামাবাদে যাচ্ছেন জে ডি ভ্যান্স

এফবিআই পরিচালকের মদ্যপান ও ফাঁকিবাজির সংবাদ প্রকাশ, আটলান্টিকের বিরুদ্ধে ২৫ কোটি ডলারের মামলা

ইরানের সঙ্গে আজকেই চুক্তি সই হবে: ট্রাম্প

ইরান যুদ্ধ: ট্রাম্পের কৌশলগত ভুল নাকি ঝুঁকিপূর্ণ কূটচাল

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত, ৭টিই হত্যাকারীর সন্তান

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত

ইরানের সঙ্গে বৈঠকে এবারও মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে জে ডি ভ্যান্স