হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিশেষ ভিসা কর্মসূচি বন্ধ করল কানাডা, বিপাকে ভারতসহ ১৪ দেশের শিক্ষার্থীরা

ভিসা স্কিম বন্ধ হয়ে যাওয়ায় ভারতসহ ১৪টি দেশের শিক্ষার্থীদের কানাডায় দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ছবি: এনডিটিভি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় বিশেষ ভিসা কর্মসূচি স্কিম স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম (এসডিএস) বন্ধ করে দিয়েছে কানাডা। এর ফলে ভারতসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা বিপাকে পড়বে। আবাসন ও সম্পদের সংকট দেখিয়ে এই স্কিম বন্ধ করার কথা জানিয়েছে দেশটি।

কানাডা সরকারের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভিসা কর্মসূচির অখণ্ডতা জোরদার, শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা এবং আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সমান ও স্বচ্ছ সুযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ বন্ধ করে দেওয়া হচ্ছে।

৮ নভেম্বর পর্যন্ত এই স্কিমের অধীনে আবেদন গ্রহণ করা হয়। তারপর বাকি আবেদনগুলো নিয়মিত স্টাডি পারমিট স্ট্রিমের অধীনে গৃহীত হবে বলে ওয়েবসাইটে জানানো হয়। এই স্কিমের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বেশি আবেদন গ্রহণ করা হতো।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিটের আবেদন দ্রুত করতে ২০১৮ সালে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) কর্মসূচি শুরু করে কানাডা।

এর আওতায় ভারত, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পাকিস্তান, পেরু, ফিলিপাইন ও ভিয়েতনামসহ ১৪টি দেশের শিক্ষার্থীদের এসডিএস ভিসার সুযোগ দেয় দেশটি।

এই স্কিম বন্ধ হয়ে যাওয়ায় ভারতসহ ১৪টি দেশকে দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বিগত কয়েক বছরের মধ্যে কানাডা প্রথমবারের মতো অভিবাসী প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে। জনপ্রিয়তা কমতে থাকায় ক্ষমতা ধরে রাখার চেষ্টায় দেশটিতে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণের এই নাটকীয় সিদ্ধান্ত নিল সরকার।

অথচ একসময় বিদেশিদের জন্য সহজ অভিবাসনের সুযোগ করে দিয়েছিল দেশটি। আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবার ওপর চাপ বাড়তে থাকায় অভিবাসী কমানোর উদ্যোগ নিল কানাডা।

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠেয় ফেডারেল নির্বাচনের আগে কানাডার রাজনীতিতে অভিবাসনের ইস্যু বেশ আলোচ্য হয়ে উঠেছে। নির্বাচন নিয়ে জনমত জরিপে দেখা যায়, দেশটির জনসংখ্যার একটি বড় অংশ মনে করে কানাডায় অভিবাসীর সংখ্যা অনেক বেশি।

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র, দিতে হবে ২০ হাজার ডলার

মার্কিন ঘাঁটিতে ১০২ মিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র

সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও বিপদ ডেকে আনছে মার্কিন বাহিনীর

নিউসমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ রিপ্পির

মেলানিয়া ও ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে ভিডিও প্রকাশ

ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক—দৃঢ় সমর্থনের কথা জানালেন জেলেনস্কি

একই দিনে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন জেলেনস্কি ও নেতানিয়াহু

হামলা বন্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে ভাঙতে চায় যুক্তরাষ্ট্র, ফের কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ছয় শিশুসন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার, হত্যার পর আত্মহত্যা বলে সন্দেহ