হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসে গুলিতে নিহতদের পরিবারের প্রতি জেলেনস্কির সমবেদনা

টেক্সাসের উভালদে প্রাথমিক বিদ্যালয়ে নিহত শিশুদের পরিবারের সদস্য ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সকালে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে আলোচনার সময় তিনি এই সমবেদনা জানান। আজ বুধবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

জেলেনস্কি বলেন, টেক্সাসে ভয়াবহ গুলিতে নিহত শিশুদের আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের সবার প্রতি আমি সমবেদনা জানাই। এ ঘটনায় ২১ জন নিহত হয়েছে, যার মধ্যে ১৯ জন শিশু রয়েছে। ভুক্তভোগীদের শান্তিপূর্ণ সময়ে বন্দুকধারীদের শিকার হওয়া ভয়ংকর। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই এ হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছেন, তা এখনো জানা যায়নি। 

টরন্টোতে লাতিন উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

আলবেনিয়ার দ্বীপে বিলাসবহুল রিসোর্ট তৈরির স্বপ্ন ট্রাম্পকন্যা ইভাঙ্কার, কী আছে সেখানে

অতি উদারপন্থা ঠেকাতে বিশ্ববিদ্যালয়ে ৩০ লাখ ডলারে খোলা হলো বিভাগ, শিক্ষার্থী মিলল একজন

১০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত, আমাকে হত্যার চেষ্টা করলে ইরানকে ‘ধ্বংস’ করব: ট্রাম্প

যুদ্ধবিরতি শেষ, তবে ইরানের সঙ্গে আলোচনায় রাজি আছি: ট্রাম্প

ট্রাম্পকে হত্যা পরিকল্পনার তথ্য দিয়ে ইরান যুদ্ধ ফের উসকে দিতে চেয়েছিল ইসরায়েল!

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান—যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, ডেনমার্কের কাছে এর গুরুত্ব নেই: ট্রাম্প

ইরান নিয়ে ট্রাম্পের যুদ্ধ-শান্তির খেলা, চার মাসে যতবার বদলালেন বক্তব্য

নিজ্জার হত্যাকাণ্ড: ভারতের নাম উল্লেখ ছাড়াই অভিযোগ গঠন করল যুক্তরাষ্ট্র