হোম > বিশ্ব > পাকিস্তান

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ নিহত ৭

বিবিসি

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে হামলার পর আজ বুধবার ভোরে নিরাপত্তা বাহিনী পাহারা, স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। ছবি: এএফপি

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এদের মধ্যে কাশ্মীরের কোটলির দুই বেসামরিক নাগরিক ও বাহাওয়ালপুরে এক শিশু আছে।’

পাকিস্তানের জিও নিউজের বরাতে তিনি আরও জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায় ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তিনি বলেন, একটি বাড়ি ধসে পড়ার পর এক শিশুসহ একটি পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে।

নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরণের শব্দে এর আগে ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান ভিম্বার গালি এলাকায় ভারতশাসিত কাশ্মীরে গোলাবর্ষণ করেছে।

স্থানীয়রা বিবিসির প্রতিবেদককে জানিয়েছেন, ভিম্বার গালির কাছে মেন্ধার এলাকাসহ একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা।

বিবিসির প্রতিবেদক বলেন, ‘আমি যেখানে আছি—শ্রীনগর শহরে—সেখানে আকাশে ঘন ঘন যুদ্ধবিমানের চলাচল দেখা যাচ্ছে।’

আরও খবর পড়ুন:

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা—নিহত ৭, আহত বহু

পাকিস্তানে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার মৃত্যু, মরদেহ উদ্ধার

পাকিস্তানে পর্বতারোহণে গিয়ে নিখোঁজ কে এই নির্মল পুরজা

বেলুচিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪

বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর

ইমরান খানের বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের স্পষ্ট লঙ্ঘন—জাতিসংঘ বিশেষজ্ঞ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী হামলা, ১২ সেনাসহ নিহত ১৫

ইরান সংকটে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান

এশিয়ায় চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী পাকিস্তানের, কী আছে দেশটির সামরিক শক্তিতে

পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত