হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি ঘোষণা হলেও বন্ধ হয়নি ইসরায়েলি হামলা, লেবাননে এক দিনে নিহত ৩৯

আজকের পত্রিকা ডেস্ক­

সাকসাকিয়ে শহরসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েল হামলা চালিয়েছে। ছবি: ইয়াহু নিউজ

লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় আরও ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের সাকসাকিয়ে শহরে একটি ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

বেসামরিক নাগরিকদের ক্ষতির বিষয়ে অবগত আছে উল্লেখ করে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, এ হামলা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা।

গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের বেশিরভাগ বিমান হামলা দক্ষিণ লেবাননে চালানো হয়েছে। সামরিক বাহিনীর দাবি, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল হিজবুল্লাহর সঙ্গে যুক্ত অবকাঠামো এবং ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।

গতকাল শনিবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, সাকসাকিয়েসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েল হামলা চালিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই অভিযানে ‘প্রাথমিকভাবে এক মেয়ে শিশুসহ সাতজন শহীদ হয়েছেন এবং তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছেন’।

পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করে আইডিএফ দাবি করেছে, তারা ওই এলাকায় ‘সামরিক কাজে ব্যবহৃত একটি কাঠামোর ভেতর থেকে তৎপরতা চালানো হিজবুল্লাহ সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে। হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি যথাসম্ভব কমানোর জন্য সুনির্দিষ্ট লক্ষ্যভেদী গোলাবারুদ ব্যবহার এবং আকাশপথে নজরদারিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করে তারা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েতে একটি মোটরসাইকেলে এক সিরীয় নাগরিক ও তাঁর ১২ বছর বয়সী মেয়ের ওপর হামলা চালানো হয়েছে। প্রথম দফায় সরে যেতে সক্ষম হলেও ড্রোনটি দ্বিতীয়বার হামলা চালায়। এতে ওই ব্যক্তি নিহত হন। এরপর ড্রোনটি তৃতীয়বারের মতো সরাসরি ওই মেয়েটিকে লক্ষ্য করে হামলা চালায়। মেয়েটির জীবন বাঁচাতে অস্ত্রোপচার করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এতে তাদের তিন সেনা আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে মন্ত্রণালয়ের এই পরিসংখ্যানে যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের আলাদা করা হয়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ২ হাজার ৭৯৫ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের ১৭ সেনা ও এক বেসামরিক নাগরিক এবং উত্তর ইসরায়েলে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কন্যাসন্তানের মা হওয়ায় ট্রাম্পের প্রেস সেক্রেটারিকে ইরানের অভিনন্দন, স্মরণ করাল সেই স্কুলছাত্রীদের কথা

পারস্য উপসাগরে ছড়িয়ে পড়ছে ইরানের তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

ছেলে ইসরায়েলের কারাগারে—আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা

হরমুজে ইরানকে চাঁদা দিতে অস্বীকার করল উপসাগরীয় দেশগুলো

চলমান যুদ্ধে ইরানকে গোপনে সহযোগিতা দিতে চেয়েছিল রাশিয়া

হরমুজে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় আহত ১০, নিখোঁজ ৫

মার্কিন অবরোধের মুখেও দীর্ঘদিন টিকবে ইরানের অর্থনীতি: গোয়েন্দা মূল্যায়ন

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের শান্তি আলোচকের ছেলেকে হত্যা করল ইসরায়েল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

যুদ্ধ শেষ করার একটি উপায় পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান