হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকনে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আজকের পত্রিকা ডেস্ক­

ইউএসএস আব্রাহাম লিংকন মার্কিন নৌবাহিনীর পঞ্চম বিমানবাহী রণতরি। ছবি: এক্স

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে এবার সরাসরি মার্কিন বিমানবাহী রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালানোর দাবি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই রণতরি লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এই হামলা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ। ইরানের সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার অংশ হিসেবে এই অপারেশন চালানো হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, স্থল ও সমুদ্র এখন থেকে সন্ত্রাসীদের কবরস্থানে পরিণত হবে।

উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিংকন মার্কিন নৌবাহিনীর পঞ্চম বিমানবাহী রণতরি। এটি সর্বাধুনিক এফ-৩৫ স্টিলথ জেটে সজ্জিত, যা শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম। রণতরিটির স্ট্রাইক গ্রুপে টমাহক ক্রুজ মিসাইলসমৃদ্ধ তিনটি ডেস্ট্রয়ার রয়েছে এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এটিকে সুরক্ষা দেয়।

বিবিসির অনুসন্ধানী দল বিবিসি ভেরিফাইয়ের তথ্য ও স্যাটেলাইট চিত্র অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি ওমান উপকূলে জাহাজটিকে দেখা গিয়েছিল।

তবে ইরান সরাসরি মার্কিন রণতরিতে আঘাত হানার দাবি করলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সাধারণত এ ধরনের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে গোপনীয়তা রক্ষা করে ওয়াশিংটন। তবে এই দাবি সত্য হলে তা কয়েক দশকের মধ্যে কোনো মার্কিন রণতরিতে সরাসরি প্রথম সফল হামলা হিসেবে বিবেচিত হবে।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে