হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননজুড়ে হিজবুল্লাহর সহস্রাধিক ওয়্যারলেস ডিভাইস বিস্ফোরণে নিহত ৮, আহত ২৭৫০ 

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননজুড়ে একযোগে কয়েক শ ‘পেজার’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেজার এক ধরনের ছোট টেলিযোগাযোগ যন্ত্র। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত ও ২৭৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পেজার খুব একটা ব্যবহৃত না হলেও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ডিভাইসটি ব্যাপক হারে ব্যবহার করত নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। এই সিরিজ বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের হাত আছে কি না তা এখনো জানা যায়নি। তবে এই হামলা হিজবুল্লাহর নিরাপত্তায় বড় ধরনের ধাক্কা। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, লেবাননের বিভিন্ন স্থানে হাজার খানেক পেজার বিস্ফোরিত হয়েছে। প্রায় এক ঘণ্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণ শুরু হয়ে পরবর্তী প্রায় ১ ঘণ্টা সময় ধরে ডিভাইসগুলো বিস্ফোরিত হতে থাকে। 

লেবাননের গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে, লেবানন জুড়ে বিপুলসংখ্যক বেতার যোগাযোগ ডিভাইস বিস্ফোরিত হয়েছে। বিশেষ করে বৈরুতের দক্ষিণ শহরতলিতে—যেখানে হিজবুল্লাহর শক্ত অবস্থান আছে। যার ফলে বিপুলসংখ্যক লোক আহত হয়েছে। তবে সূত্রটি ঠিক কতটি পেজার বিস্ফোরিত হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। 

এই বিস্ফোরণের ঘটনার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রাইসিস অপারেশন সেন্টার জরুরি ভিত্তিতে বিপুলসংখ্যক আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সব চিকিৎসাকর্মীর ছুটি বাতিল করেছে এবং তাদের নিজ নিজ হাসপাতালে যেতে বলেছে। একই সঙ্গে তাদের পেজার ব্যবহার থেকে দূরে থাকতে বলেছে। লেবাননের রেড ক্রস জানিয়েছে, তারা সারা দেশে ৫০ টিরও বেশি অ্যাম্বুলেন্স এবং ৩০০ স্বাস্থ্যকর্মী মোতায়েন করেছে হতাহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য।

গাজার মতো লেবাননেও বাফার জোন আরও বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

আলোচনায় আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের ওপর ‘চরম আঘাত’ হানাই তেহরানের লক্ষ্য

ইরানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইল সংযুক্ত আরব আমিরাত

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের টার্গেটে এখন মধ্যপ্রাচ্যের শিল্পকারখানা

ইসরায়েলি রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আতঙ্ক

সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না: পোপ

ইরানে ঢুকলে মার্কিন সেনারা ‘হাঙরের খাদ্যে’ পরিণত হবে—আইআরজিসির হুঁশিয়ারি

নাগালে এলেই মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে হামলা চালাবে ইরান

কূটনীতির আড়ালে স্থল অভিযানের ছক আঁকছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

বালিকা বিদ্যালয়ে হামলা: দায়ী দুই মার্কিন সেনা কর্মকর্তার ছবি প্রকাশ করল ইরান