হোম > বিশ্ব > ভারত

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে স্থগিত এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইট

কলকাতা সংবাদদাতা 

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। কয়েক কিলোমিটার উচ্চতার পুঞ্জীভূত ধোঁয়া, ছাই ও লাভা বের হয়ে আসছে। এই ভয়াবহ অগ্ন্যুৎপাতের প্রভাবে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বিপজ্জনক ছাইয়ের স্তর, যার ফলে বাতাসে দৃশ্যময়তা মারাত্মকভাবে কমে গেছে। এ অবস্থায় পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইন্দোনেশিয়ার বালি-গামী বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তাদের অন্তত ১২টির বেশি আন্তর্জাতিক ও ট্রানজিট ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে দিল্লি, মুম্বাই ও কলকাতা থেকে বালি যাওয়ার জন্য নির্ধারিত বিমানগুলোও রয়েছে।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্তে যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার। বালি আন্তর্জাতিক বিমানবন্দর এনগুরাহ রাই এয়ারপোর্ট বাতাসে থাকা এই ছাইয়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ান ভৌগোলিক সংস্থা পিভিএমবিজি জানিয়েছে, এই অগ্ন্যুৎপাত দেশটির সুপারভলক্যানিক অঞ্চলের অংশ, যা অতীতে বহুবার ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার চাদরে বিস্তীর্ণ অঞ্চল ঢাকা পড়েছে।

পরিস্থিতি আরও খারাপ হলে শুধুমাত্র এয়ার ইন্ডিয়াই নয়, আরও আন্তর্জাতিক সংস্থাগুলোকেও ফ্লাইট বাতিল করতে হতে পারে বলে জানানো হয়েছে।

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

রামমন্দিরের দানবাক্সে চুরি: অভিযোগের তির বিশ্ব হিন্দু পরিষদের দিকে, গ্রেপ্তার ৮

রামমন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ, ভারতজুড়ে তোলপাড়

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়