হোম > বিশ্ব > ভারত

মাদক মামলায় নির্দোষ শাহরুখের ছেলে আরিয়ান 

কলকাতা প্রতিনিধি

পর্যাপ্ত প্রমাণের অভাবে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) শুক্রবার আদালতে পেশ করা চার্জশিট থেকে আরিয়ানের নাম বাদ দেয়। 

এক বিবৃতিতে এনসিবির জ্যেষ্ঠ অফিসার সঞ্জয় সিং এক বিবৃতিতে জানিয়েছেন, প্রমোদতরিতে মাদক সেবনের অভিযোগে করা মামলার আসামিদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে মাদক গ্রহণের প্রমাণ মিলেছে। তাই এনসিবির দেওয়া চার্জশিটে তাঁদের নাম থাকছে। 

এনসিবির ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, আরিয়ানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাই ৬০০ পৃষ্ঠার চার্জশিটে নামও উল্লেখ করা হয়নি শাহরুখপুত্র আরিয়ান খানের। 

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর বলিউডের সুপারস্টার শাহরুখের ছেলেকে মুম্বাইয়ের কাছে আরব সাগরে একটি প্রমোদতরি থেকে মাদক গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করে এনসিবি। তাঁকে গ্রেপ্তারে গোটা দেশে হইচই পড়ে যায়। মহারাষ্ট্র সরকারের একাধিক মন্ত্রী এর পেছনে রাজনীতির গন্ধও খুঁজে পান। 

গ্রেপ্তারের পর টানা ২০ দিন কারাবাসের পর মুক্তি পান আরিয়ান।

ভারতীয় খাবারে অরুচি, কারাগারে নিজে রান্নার অনুমতি চেয়ে অনশন মার্কিনির

ডিম হামলাকে ‘অভিনব উদ্ভাবন’ বললেন বিজেপি মন্ত্রী, আদালতে গড়াল বিতর্ক

এক বছর পর নিজ দেশে ফিরল ৪ ভারতীয়

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি

বিজিবির আপত্তিতে ৪.৩৫ কিমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি—দাবি আসাম সরকারের

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন