হোম > বিশ্ব > ভারত

প্রায় দেড় বছর বাড়ি ভাড়া দেননি সোনিয়া গান্ধী

বাড়ি ভাড়া, অফিস ভাড়াসহ অনেক ভবনের ভাড়া দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি ভারতের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। মানবাধিকার কর্মী সুজিত প্যাটেলের তথ্য অধিকার আইনে দায়ের করা এক মামলার উত্তর দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আকবর রোডে অবস্থিত কংগ্রেসের প্রধান কার্যালয়ের ভাড়া ২০১৩ সাল থেকে বাকি পড়ে আছে। এই ভবনের ভাড়া বাকি পড়েছে ১২ লাখ ৬৯ হাজার ৯০২ রুপি।

একইভাবে ১০ নম্বর জনপথ রোডের সোনিয়া গান্ধীর বাসভবনের ভাড়া বাকি আছে ৪ হাজার ৬১০ রুপি। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে এই ভবনের ভাড়া পরিশোধ করা হয়েছিল। অন্যদিকে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত মহাসচিব ভিনসেন্ট জর্জের নিউ দিল্লির বাসভবনের ভাড়াও ২০১৩ সালের আগস্টের পর থেকে পরিশোধ করা হয়নি। এ ভবনের ভাড়া বাকি পড়েছে ৫ লাখ ৭ হাজার ৯১১ রুপি।

 ২০১০ সালের জুনে কংগ্রেস পার্টিকে রাউজ অ্যাভিনিউতে অফিস তৈরির জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। কংগ্রেসকে বলা হয়েছিল, ২০১৩ সালের মধ্যে আকবর রোডের অফিস এবং আরও কয়েকটি বাংলো খালি করতে হবে। তবে ভারতের পুরোনো এই রাজনৈতিক দল একাধিকবার সময়সীমা বাড়িয়ে নিয়েছে। 

সোনিয়া গান্ধী সম্পর্কিত আরও পড়ুন:

গদি ছাড়, ভোট চোর—রাহুলের নেতৃত্বে দিল্লিতে লাখো মানুষের বিক্ষোভ

আপনি কোথাও পালাতে পারবেন না—রামলীলা থেকে মোদিকে রাহুলের হুঁশিয়ারি

নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিরোধীদের বিক্ষোভ সমাবেশ দিল্লিতে

৩৬ ভিলাসহ ৫ কোটির সম্পত্তি, তদন্তের মুখে সরকারি আমলা দম্পতি

৫৬ বছর বয়সে আবার বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

শিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ক্লাসরুমে ৬ বছরের কন্যাশিশুকে বেধড়ক মারধর তৃতীয় শ্রেণির এক ছাত্রের

উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু বাদ পড়েছে: যোগী আদিত্যনাথ

সম্পর্ক ভাঙার পর পূর্বের সম্মতিভিত্তিক যৌনতা ‘ধর্ষণ’ গণ্য হবে না: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু