হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে কপালে তিলক থাকায় শিক্ষার্থীকে কলেজে ঢুকতে বাধা

ভারতের কর্ণাটকের ইন্ডি শহরে কপালে সিঁদুরের তিলক থাকায় এক শিক্ষার্থীকে কলেজ চত্বরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

হিজাব বিতর্কের অবসান টানতে কর্ণাটক হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, মামলার শুনানি না হওয়া অবধি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রকার ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না। আদালতের এই নির্দেশিকার পরই কর্ণাটকের একাধিক স্কুল, কলেজে ছাত্রীদের হিজাব পরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এবার কপালে সিঁদুরের তিলক থাকায় এক ব্যক্তিকেও কলেজ চত্বরে প্রবেশে বাধা দেওয়া হলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কর্ণাটকের একাধিক ডিগ্রি কলেজে পরীক্ষা চলছে। ওই পরীক্ষার্থীও ভালো ফলের জন্যই সিঁদুরের তিলক লাগিয়ে এসেছিলেন। কিন্তু কলেজ গেটের মুখেই তাঁকে বাধা দেওয়া হয়। অধ্যাপকেরা ওই শিক্ষার্থীকে বলেন, কলেজে ঢোকার জন্য তাঁকে তিলক মুছতে হবে। ওই শিক্ষার্থী প্রথমে রাজি না হলেও তাঁকে বোঝানো হয় যে, হিজাব ও গেরুয়া শাল বিতর্কের মাঝে এই তিলক পরে আসায় বিতর্ক আরও বাড়তে পারে।  এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্কাতর্কিও হয় ওই শিক্ষার্থীর । পরে অবশ্য তিলক মুছেই ওই শিক্ষার্থী কলেজে প্রবেশ করেন।

টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান

মৃত্যুর ৩৩ বছর পর ধর্মগুরুর হলোগ্রাফিক ইমেজের কাছ থেকে আশীর্বাদ নিলেন মোদি

মোদির ছবি নিয়ে ‘কালা জাদুর’ চেষ্টা অজ্ঞাতনামাদের, মামলা পুলিশের

৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে

নারীর ওপর সংঘটিত অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ

ইনস্টাগ্রাম ও এক্স-এ সোনিয়া গান্ধীর অভিষেক, প্রথম পোস্টে প্রথম প্রেমের স্মৃতিচারণ

ব্রিটিশ অভিজাত স্কুলগুলোর নজর এখন ভারতে, টার্গেট উদীয়মান ধনীরা

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

সন্তানদের কখনো এই পেশায় আসতে দেব না—২১ বছরে ২৫ বার বদলি হওয়া আইএএস কর্মকর্তা

ককরোচদের আন্দোলনে যোগ দিয়েছেন ভারতের অর্থমন্ত্রীর স্বামী, থাকছেন আজকের বিক্ষোভেও