হোম > বিশ্ব > ভারত

কে কী পরবে সেটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না: ডা. শান্তনু সেন

কলকাতা প্রতিনিধি, দিল্লি থেকে

হিজাব বিতর্কে ভারতে এখনো উত্তেজনা কমেনি। তৃণমূলের সাংসদ ডা. শান্তনু সেন বলেছেন, কে কী পরবে বা কী খাবে সেটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, হিজাব-ঘোমটা বা জিনস পরা নারীর অধিকার। 

এদিকে চলতি মাসেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। ভোটের আগে হিজাব নিয়ে এই বিতর্ক ভোটের মাঠে ঘুরেফিরেই আলোচনায় আসছে। ভারতের কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে তোলপাড় সমগ্র দেশ। আজ বুধবার রাজধানী দিল্লিতেও বিক্ষোভ হয়েছে। 

পর্যবেক্ষকদের মতে, বিজেপি ভোট বৈতরণি পার হতে হিন্দুত্বকেই বড় করে দেখাতে চাইছে। সামনেই পাঁচ রাজ্যের ভোট। সেই ভোটের আগে মন্দির গড়ার পাশাপাশি হিন্দু নারীদের মুসলিম বিয়ে রুখতেও কড়া আইন করার প্রতিশ্রুতি দিয়ে ধর্মীয় আবেগকে কাজে লাগাতে চাইছে দলটি। 

কর্ণাটকে সাম্প্রতিক পৌর নির্বাচনে কংগ্রেসের কাছে হেরেছে বিজেপি। দক্ষিণ ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্যটিতে সামনের বছর ভোট। তাই চিন্তিত বিজেপি নেতারা হিন্দুত্ব তাস খেলছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস।

সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চায় ফ্যাসিবাদী শক্তি। বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণে ব্যর্থ বিজেপি সরকার মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে ক্ষমতা ধরে রাখতে চাইছে। 

এদিকে, কর্ণাটকের পরিস্থিতি এখনো থমথমে। হাইকোর্ট সকলকে শান্তি রক্ষার অনুরোধ জানালেও হিজাবের বিরুদ্ধে কর্ণাটকের জেলাগুলোতে আন্দোলন চলছে।

আরও পড়ুন:

দিল্লি এড়িয়ে কেন ভারতের ছোট্ট শহর জামনগরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কলকাতায় বাবাসহ প্রেমিককে নগ্ন করে ঘোরাল প্রেমিকার পরিবার

আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫

টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান

মৃত্যুর ৩৩ বছর পর ধর্মগুরুর হলোগ্রাফিক ইমেজের কাছ থেকে আশীর্বাদ নিলেন মোদি

মোদির ছবি নিয়ে ‘কালা জাদুর’ চেষ্টা অজ্ঞাতনামাদের, মামলা পুলিশের

৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে

নারীর ওপর সংঘটিত অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ

ইনস্টাগ্রাম ও এক্স-এ সোনিয়া গান্ধীর অভিষেক, প্রথম পোস্টে প্রথম প্রেমের স্মৃতিচারণ

ব্রিটিশ অভিজাত স্কুলগুলোর নজর এখন ভারতে, টার্গেট উদীয়মান ধনীরা