হোম > বিশ্ব > ভারত

কলকাতায় তৃণমূলের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী

কলকাতা প্রতিনিধি  

মঞ্চ ভাঙার খবর পেয়ে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির সামনে তৃণমূল কংগ্রেসের মঞ্চ ভেঙে দিয়েছে সেনাবাহিনী। বাঁশ, ত্রিপল আর পোস্টার খুলে দিল সেনা জওয়ানরা। বাংলা ভাষা ও বাংলাভাষীদের ওপর হেনস্তার প্রতিবাদে এই মঞ্চে প্রতি শনিবার ও রোববার তৃণমূল কর্মসূচি পালন করে আসছিল। কিন্তু সেনা কর্মকর্তাদের দাবি, তাদের অনুমতির মেয়াদ শেষ। একটানা মঞ্চ বেঁধে রাখা যাবে না।

ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় অভিযোগ করেন, নতুন করে অনুমতির আবেদন জানানো হয়েছিল, মন্ত্রী অরূপ বিশ্বাসও সেনার সঙ্গে যোগাযোগ রাখছিলেন, তবু হঠাৎ মঞ্চ ভাঙা হলো। তিনি সরাসরি কেন্দ্রকে অভিযুক্ত করে বলেন, বাংলা ভাষার প্রতিবাদকে স্তব্ধ করতে সেনা নামানো হয়েছে, এটা বাঙালির মর্যাদার ওপর আঘাত।

রাজনৈতিক মহল বলছে, ভাষার ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হচ্ছে, কেন্দ্র ও রাজ্য মুখোমুখি সংঘাতের দিকে এগোচ্ছে। এর আগেও গান্ধীমূর্তির সামনে তৃণমূল বহু কর্মসূচি করেছে, কখনো সেনা হস্তক্ষেপ হয়নি। এবার সেনার উপস্থিতি নতুন বার্তা দিচ্ছে। বাংলা ভাষা নিয়ে যে ক্ষোভ রাজ্যে তীব্র হচ্ছে, সেই প্রেক্ষাপটে এই পদক্ষেপ কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্বকে আরও গভীর করতে পারে। বিশ্লেষকদের মতে, ভোটের আগে বাংলার মাটি আবারও ভাষা আন্দোলনের আবেগে কেঁপে উঠতে পারে।

ফুরিয়ে যাচ্ছে ভারতের এলএনজি মজুত, কমাল শিল্প খাতে সরবরাহ

অতীতের তিক্ততা ভুলে ১০ বছর মেয়াদি পারমাণবিক চুক্তিতে ভারত-কানাডা

যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

খামেনি হত্যার নিন্দা জানাল ভারতের বিরোধী দল—মোদি এখনো চুপ

খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে মাতম

মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছিলেন যে মামলায়, সেটাতে খালাস পেলেন কেজরিওয়াল

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী