হোম > বিশ্ব > ভারত

ভারতে বেসরকারিভাবে স্পুটনিক ভি প্রয়োগ শুরু, দাম ৯৯৫ রুপি

নয়াদিল্লি: চলতি মাসের শুরুতেই ভারতে এসে পৌঁছেছে রাশিয়ার তৈরি কোভিড টিকা স্পুটনিক ভি। প্রথম ডোজটি আজ শুক্রবার হায়দারাবাদে এক ব্যক্তি নিয়েছেন। শিগগিরই এটি ভারতজুড়ে পাওয়া যাবে। এই টিকা আমদানি করেছে বেসরকারি ওষুধ প্রস্ততকারক কোম্পানি ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ।

ডক্টর রেড্ডি’সের রবাত দিয়ে সংবাদমাধ্যম এনডটিভি জানিয়েছে, রাশিয়া থেকে আমদানি করা এই টিকা আপাতত ৯৯৫ টাকা ৪০ পয়সা দামে কিনতে হবে। আমদানি করার কারণে দামের সঙ্গে যুক্ত হচ্ছে ৫ শতাংশ জিএসটি। ভারতে টিকার উৎপাদন শুরু হলে দাম কিছুটা কমতে পারে।

ভারতে অনুমোদন পাওয়া তৃতীয় কোভিড টিকা স্পুটনিক ভি। এটির কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ। এর আগে অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দাম ও কার্যকারিতা দুটোই স্পুটনিক ভি-এর চেয়ে কম।

ভারতে বেসরকারি হাসপাতালগুলোর কাছে প্রতি ডোজ ৬০০ রুপি দরে কোভিশিল্ড বিক্রি করছে সেরাম। আর ১ হাজার ২০০ রুপিতে কোভ্যাক্সিন বিক্রি করছে ভারত বায়োটেক।

গত ১৩ এপ্রিল অনুমোদন পাওয়ার স্পুটনিক ভি-এর প্রথম চালানটি ভারতে এসে পৌঁছায় ১ মে। ভারতের কেন্দ্র সরকার বলেছে, আগামী সপ্তাহ থেকে এ টিকা দেশজুড়ে বাজারে পাওয়া যাবে।

এই টিকা তরল এবং পাউডার দুই আকারেই পাওয়া যাবে। তরল টিকা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। আর পাউডার সংরক্ষণ করা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

ডক্টর রেড্ডি’স এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড গত বছরের সেপ্টেম্বরে ভারতে স্পুটনিক ভি-এর ট্রায়াল পরিচালনা করে।

কলকাতায় এবার সেই কিশোরীর বাবা-মামা ও ভাইকে খালি গায়ে ঘোরাল পুলিশ

প্রাণঘাতী সংঘর্ষের ছয় বছর পরও ভারত-চীন সীমান্তে উত্তেজনা

মোদি ও আদানিকে নিয়ে তথ্যচিত্র সরানোর নির্দেশ ভারতীয় আদালতের

মোদি সরকারের ‘গোপনীয়তা আইন’-এর বিরুদ্ধে আদালতে সংবাদমাধ্যমগুলো

ভারতে বাংলাদেশ থেকে যাওয়া স্ত্রীকে ৩ বন্ধুকে দিয়ে ধর্ষণ করাতেন স্বামী

দিল্লি এড়িয়ে কেন ভারতের ছোট্ট শহর জামনগরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কলকাতায় বাবাসহ প্রেমিককে নগ্ন করে ঘোরাল প্রেমিকার পরিবার

আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫

টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান

মৃত্যুর ৩৩ বছর পর ধর্মগুরুর হলোগ্রাফিক ইমেজের কাছ থেকে আশীর্বাদ নিলেন মোদি