হোম > বিশ্ব > ভারত

বাবার গলায় ফাঁস দেওয়ার দৃশ্য ভিডিও করল শিশুপুত্র, সাহায্যের জন্য মায়ের চিৎকার

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের গুরগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। ছবি: এনডিটিভি

বাবা আত্মহত্যা করেছেন। মরদেহ ঝুলছে সিলিং ফ্যানে। চিৎকার করে সাহায্য চাচ্ছেন মা। এমন দৃশ্যই ধারণ হয়েছে এক দম্পতির সাত বছর বয়সী ছেলের মুঠোফোনে। এ ঘটনা ঘটেছে ভারতের গুরগাঁওয়ে।

সঞ্জীব যাদব (৩৬) বহুজাতিক একটি প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট অপারেটর পদে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সুরাট নগরে নিজ বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করায় তিনি গলায় ফাঁস দেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় তাঁর স্ত্রী মনপ্রীত কৌর এবং তাঁদের সাত বছর বয়সী ছেলে বাড়িতে ছিল। ঘটনার পরপরই মনপ্রীত তাঁর বাপের বাড়ি ও সঞ্জীবের বাবা-মাকে ফোন করে বিষয়টি জানান।

সঞ্জীবের বোন কিরণের অভিযোগ, তাঁর ভাই ও ভাবির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ভাবি বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন, তা না হলে তাঁর ভাই কখনোই গলায় ফাঁস দিতেন না।

সঞ্জীবের বাবা রামসেবক যাদব বলেন, সঞ্জীব ও তাঁর স্ত্রী মনপ্রীত কৌরের মধ্যে বেশ কিছু দিন ধরেই বিরোধ চলছিল। পুত্রবধূ পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

সঞ্জীবের বোন কিরণের দাবি, তাঁর ভাই আত্মহত্যা করেননি। তিনি বলেন, এটি কোনো সাধারণ আত্মহত্যা হতে পারে না। সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থার ভিডিওটি দেখে তাঁর সন্দেহ আরও জোরালো হয়েছে। এ ঘটনার তদন্ত হওয়া উচিত। কারণ, তাঁর ভাইয়ের ওজন ১০০ কেজিরও বেশি।

পুলিশ জানায়, ২০১৮ সালের ২৯ এপ্রিল আম্বালার বাসিন্দা মনপ্রীত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েবন্ধনে আবদ্ধ হন অমৃতসরের বাসিন্দা সঞ্জীব। আট বছর আগে গুরগাঁওয়ের ‘ডেনসো’ কোম্পানিতে একসঙ্গে কাজ করার সময় তাঁদের পরিচয় হয়। পরে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর থেকে সঞ্জীব গুরগাঁওয়ে বসবাস শুরু করেন। ২০১৯ সালে তাঁদের ছেলের জন্ম হলে চাকরি ছেড়ে দেন মনপ্রীত।

পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে সঞ্জীবের স্ত্রীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মহেন্দ্র সিং বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা সব দিক থেকে ঘটনাটি তদন্ত করছি। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী নাকি, বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ—প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার আকস্মিক পদত্যাগ

গঙ্গা চুক্তি নিয়ে অবিলম্বে ঢাকার সঙ্গে আলোচনা করতে ভারতের সংসদীয় কমিটির তাগিদ

শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না: ভারতের সংসদীয় কমিটিকে মোদি সরকার

‘শ্বশুরবাড়ির লোকেরা কখনো বদলাবে না’, আত্মহত্যার আগে শিক্ষিকার ভিডিও বার্তা

আন্দোলকালে মোদির বিরুদ্ধে ‘অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

মহারাষ্ট্রে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা ১১

সাবেক বাসচালকের বাড়িতে মিলল ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা

গাজায় ‘গণহত্যা’ চলাকালে আড়াই হাজার চালানে কয়েক লাখ অস্ত্র-গোলাবারুদ ইসরায়েলে পাঠিয়েছে ভারত

মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট: দিল্লি পুলিশের মামলা, ৫০০ অ্যাকাউন্ট ব্লকের সুপারিশ