হোম > বিশ্ব > ভারত

পুরুষের চেয়ে নারীর যৌনসঙ্গী বেশি ভারতের ১১ অঞ্চলে

ভারতের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষের চেয়ে নারীর যৌনসঙ্গী বেশি। তবে বৈবাহিক সম্পর্ক নেই কিন্তু যৌন সম্পর্ক রয়েছে এমন ক্ষেত্রে এগিয়ে পুরুষেরাই। ভারতের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে–এনএফএইচএস পরিচালিত এক জরিপ থেকে এই তথ্য জানা গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এনএফএইচএস ভারতের ১ লাখ ১০ হাজার নারী এবং ১ লাখ পুরুষের ওপর এই জরিপ পরিচালনা করে। আর এই জরিপ থেকেই দেখা যায়, ওই সব এলাকায় পুরুষের চেয়ে নারীদের যৌনসঙ্গী বেশি। 

ওই ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হলো—রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু–কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পদুচেরি এবং তামিলনাড়ু। এসব এলাকা এবং রাজ্যের মধ্যে রাজস্থানের নারীরাই সবচেয়ে বেশি হারে যৌনসঙ্গী রাখেন। রাজ্যটির একজন নারী গড়ে ৩ দশমিক ১ জন পুরুষ যৌনসঙ্গী রাখেন। বিপরীতে রাজ্যটির একজন পুরুষ যৌনসঙ্গী ১ দশমিক ৮ জন। 

এদিকে, বৈবাহিক সম্পর্ক নেই কিন্তু যৌন সম্পর্ক রয়েছে এমন ক্ষেত্রে পুরুষের সংখ্যাই বেশি। জরিপ পরিচালনার আগে বিগত ১২ মাসে বিয়ে ছাড়া একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন এমন পুরুষের সংখ্যা শতকরা ৪ জন। নারীদের বেলায় এই সংখ্যা মাত্র দশমিক ৫ শতাংশ। 

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত পরিচালিত ওই জরিপে ভারতের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০৭টি জেলায় জরিপ পরিচালনা করে। 

আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

পার্টি নয় প্রার্থনা, ভারতে জেন-জিদের মাঝে জনপ্রিয় হচ্ছে ‘ভজন ক্লাবিং’

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে হত্যার হুমকি

দিল্লি দাঙ্গা মামলা: উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন আবারও খারিজ

রামমন্দিরের পর এবার বদ্রীনাথের দানবাক্সের টাকা চুরি

স্কুলের দুপুরের খাবারে ডিমের বদলে নিরামিষ, ইসকনকে দায়িত্ব, ভারতে বিতর্ক তুঙ্গে

‘তোমার মতো হাজারটা স্বামী রাখতে পারি’: স্ত্রীর মন্তব্যকে হত্যায় প্ররোচনা বলল ভারতীয় হাইকোর্ট, কমাল সাজা

চীন থেকে যুদ্ধবিমান কেনা ও তিস্তা প্রকল্পে নজর রাখছে ভারত

বাংলাদেশিদের জন্য পণ্য-সেবার দামে ছাড়সহ নানা উদ্যোগের ঘোষণা কলকাতার ব্যবসায়ীদের

‘নাগরিকদের কি সরকারের দাস বানাতে চান?’— পুলিশকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা