হোম > বিশ্ব > ভারত

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে ভালোবাসেন, কিন্তু...

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে ভালোবাসেন বলে এক বক্তব্যে উল্লেখ করেছেন। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ওই ভাষণ দেন তিনি। বাংলাদেশের মানুষকে ভালোবাসলেও তিস্তার পানি চুক্তি নিয়ে নিজস্ব চিন্তাভাবনার কথাও তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। 

হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিধানসভার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে ভারতের পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ রাজ্যকে দুই ভাগ করতে চাইছেন বলেও অভিযোগ করেছেন মমতা। 

বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন নিয়ে তিনি মত দিয়েছেন—তিস্তার পানি ভাগাভাগি করার অর্থ হবে ‘উত্তরবঙ্গকে পানীয় জল থেকেও বঞ্চিত করা’। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে ভালোবাসি। কিন্তু তিস্তা নদীতে বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার মতো পর্যাপ্ত পানি নেই। উত্তরবঙ্গের মানুষ পানীয় জল পাবে না। আমি এমন কিছু হতে দেব না।’ 

এর আগে গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো একটি চিঠিতে মমতা লিখেছিলেন, তিস্তা নদীর পানি বণ্টন এবং ফারাক্কা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করা উচিত হবে না। বিধানসভা ভাষণে মমতা জানান, তিনি দিল্লিতে সাম্প্রতিক নীতি আয়োগ সভায় ভারত-ভুটান নদী কমিশন গঠনেরও দাবি করেছিলেন। 

ভাষণে বিজেপির নিন্দা করে মমতা অভিযোগ করেন, দলটি বাংলাকে দুই ভাগ করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিজেপির অবস্থান পরিষ্কার। আমরা চাই না পশ্চিমবঙ্গ বিভক্ত হোক বা পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের কিছু জেলা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হোক।’

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে গড়ালেও সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার ভারতের

কলকাতায় গ্রেপ্তার ‘বাংলা পক্ষ’র গর্গ চট্টোপাধ্যায়

‘মেয়েদের পড়াশোনা করে কী হবে’—বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর মন্তব্যে তোলপাড়

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

প্রশ্নপত্র ফাঁস: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

পশ্চিমবঙ্গে চার দিনে সহিংসতার ঘটনা ৩৪টি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুসলিমরা

দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধ করলেন বিজয়

মুখ্যমন্ত্রীর শপথ নিলেও বিপদ কাটেনি বিজয়ের, মুখোমুখি হতে হবে আস্থা ভোটের

শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন