হোম > বিশ্ব > ভারত

বাজি ফাটালে বহু রোগের উপশম হয়—দাবি বিজেপি বিধায়কের

আজকের পত্রিকা ডেস্ক­

পাপিয়া অধিকারী। ছবি: সংগৃহীত

বাজি ফাটালে একাধিক রোগ সেরে যায় বলে দাবি করেছেন বিজেপির টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। কালীপূজা ও দীপাবলি উদ্‌যাপনে উচ্চ শব্দে বাজি ফাটানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ বার্তা দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই দাবি করলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নিজের বিধানসভা এলাকায় এক কালীপূজার উদ্বোধন করতে গিয়ে এ মন্তব্য করেন পাপিয়া অধিকারী। হাতে মাইক্রোফোন নিয়ে বক্তব্য শুরু করার সময় তাঁর সামনেই বিকট শব্দে একটি বাজি ফাটানো হয়। এরপর বক্তব্য চালিয়ে গিয়ে পাপিয়া অধিকারী বলেন, ‘দেখবেন, বাজি ফাটালে অনেক রোগের উপশম হবে।’

পাপিয়া আরও বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা বাজি ফাটাব। বাজি ছাড়া কালীপূজা কীভাবে সম্পূর্ণ হতে পারে? আমরা অবশ্যই বাজি ফাটাব। তবে পুলিশের নির্দেশিকা মেনেই বাজি ফাটানো হবে।’

এর আগে আমহার্স্ট স্ট্রিট, খলিশানিসহ একাধিক কালীপূজার মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উৎসবের সময় বাজি ফাটানোর কথা বলেছিলেন। তবে একই সঙ্গে পরিবেশবান্ধব বা গ্রিন ক্র্যাকার ব্যবহারের আহ্বান জানান তিনি। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত বিধিনিষেধ মেনে চলার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী।

ভারতের টেক্সটাইল রিসাইক্লিং ইন্ডাস্ট্রির নির্মম বাস্তবতা: প্রতিদিনই অঙ্গ হারাচ্ছেন শ্রমিকেরা

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

দূষিত দিল্লির বাতাস দীপাবলির আতশবাজির ধোঁয়ায় আরও ভয়াবহ

নকশালরা জঙ্গল থেকে নিশ্চিহ্ন হলেও চেতনায় রয়ে গেছে: নরেন্দ্র মোদি

বৃন্দাবনের ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

উত্তরপ্রদেশে উস্তাদ বিসমিল্লাহ খাঁর বাড়ি ভাঙা নিয়ে বিতর্ক

চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপির এমপি

ভুয়া লেখক, প্রকাশক, এআইয়ে লেখা বই—গ্রন্থাগার ঘিরে তোলপাড় তামিলনাড়ুতে

ইউটিউবার, আর্য সমাজ আর খাপ পঞ্চায়েতের চাপে হরিয়ানার ভণ্ড ধর্মগুরুরা

পারিবারিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে স্ত্রী ও তাঁর ৬ স্বজনকে হত্যা ক্যাবচালকের