হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতনিয়ন্ত্রিত জম্মু শহরের আকাশে উড়ে আসা বস্তুর গতিরোধ করে ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে আজ শনিবার রাতে বিকট বিস্ফোরণে শব্দ শোনা গেছে। ভারত সরকারের একটি সূত্র অভিযোগ করেছে, যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

শ্রীনগরে বার্তা সংস্থা এএফপির কর্মীরা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্ট লিখেছেন, ‘সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণত হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’

ভারত সরকারের সূত্রটি বলেছে, ‘পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘন করেছে।’

কর্তৃপক্ষ, বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং জম্মুর আকাশে রাতের বেলায় গোলাবারুদ ও ঝলকানি দেখা গেছে, যা শুক্রবারের সন্ধ্যার ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক্স হ্যান্ডলে এ কথা জানান। এরপর ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা আলাদা করে তা নিশ্চিত করেন।

হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচার: মেটার কাছে তিন দিনের মধ্যে ব্যাখ্যা চাইল ভারত

৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই কিসের আশায় দিল্লিতে বিক্ষোভ করেই যাচ্ছে ‘ককরোচ’রা

টেলিগ্রাফ ইন্ডিয়ার সম্পাদকীয়: বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সমর্থন, ভারত কি চিন্তিত

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে আগুনে নিহত ৭, আহত ২২

১২৬ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস দেখল ভারত, বৃষ্টিপাত কমল ৪০ শতাংশ

অ্যাপলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের অভিযোগগুলোই ‘কপি–পেস্ট’ করছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা

রামমন্দিরে চুরির ঘটনা তদন্তে কঠোর যোগী, বিপাকে আরএসএস ও মোদির বিজেপি

খুনের আগে বাগ্দত্তার কাছ থেকে শপিংয়ের নামে ১ কোটি রুপি নিয়ে প্রেমিককে দেন ভারতীয় তরুণী

বাংলাদেশ নিয়ে মন্তব্য: কলকাতার মুখপাত্রকে অব্যাহতি দিল ইসকন

অযোধ্যা রামমন্দিরের দানের টাকা মেরে বিলাসী জীবন