হোম > বিশ্ব > ভারত

তলোয়ার দিয়ে কেক কেটে ভাইরাল ধর্ষণ মামলার আসামি রাম রহিম

ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছেন। মুক্তির পর তলোয়ার দিয়ে কেক কেটে উদ্‌যাপন করে আবারও আলোচনায় তিনি। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ধর্ষণ ও হত্যার দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন ডেরা সাচ্চা সাউদা প্রধান গুরুমিত রাম রহিম সিং। শনিবার হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া কারাগার থেকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। এরপর উত্তর প্রদেশের বাগপতের বারনাওয়া আশ্রমে যান তিনি। সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি তলোয়ার দিয়ে কেক কেটে উদ্‌যাপন করছেন রাম রহিম। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি পাঁচ বছর কেক কাটতে পারিনি। আমার তো ৫টা কেক কাটা উচিত। এটা হলো প্রথম কেক।’ 

রাম রহিমের অনেক অনুসারী তাঁর এই ‘স্বাধীনতা উদ্‌যাপন’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার বিজেপি নেতারাও। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কৃষাণলাল পানওয়ার এবং সাবেক মন্ত্রী কৃষাণকুমার বেদীও। এই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি স্বচ্ছতা অভিযান কর্মসূচির উদ্বোধনও করেন রাম রহিম। 

প্যারোলে জামিনের আবেদনে রাম রহিম বলেছিলেন, ২৫ জানুয়ারি সাবেক ডেরা প্রধান শাহ সতনাম সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে চান তিনি। 

এর আগেও প্যারোলে মুক্তি পাওয়ার পর বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বিতর্ক উসকে দিয়েছিলেন রাম রহিম। গত বছর ১৪ অক্টোবর তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া কারাগারে ফেরত পাঠানো হয় ২৫ নভেম্বর। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংহকে খুন ও সিরসার আশ্রমে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ডেরা সাচ্চা সাউদা প্রধান রাম রহিমকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাদণ্ড দেয় আদালত।

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মুম্বাইয়ে মেয়রের সামনেই ম্যানহোলে পড়লেন পৌরকর্মী

বিমানবন্দরে তল্লাশির পর ডা. জাহেদকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তিনি নিজেই ঢাকায় ফেরেন: ভারত

১৭ কোটি রুপির প্রাসাদ বুকিং, বিয়ের আগেই হবু স্বামীকে পাহাড় থেকে ফেলে দিলেন তরুণী

ভারতের লক্ষ্ণৌয়ে বহুতল ভবনে আগুন, ১৫ শিক্ষার্থীর মৃত্যু

মমতাকে অপসারণ, অভিষেককে বহিষ্কার—‘আসল তৃণমূলের’ নতুন কমিটিতে যাঁরা আছেন

বাংলাদেশ সীমান্তে আরও ৩ স্থলবন্দর গড়ছে ভারত

ফের আলোচনায় ‘ককরোচরা’, আলটিমেটাম শেষ হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা