হোম > বিশ্ব > ভারত

বাবা সিদ্দিকিকে গুলির খবরে মধ্যরাতে হাসপাতালে সালমানসহ বলিউড তারকারা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী ও মুম্বাইয়ের জনপ্রিয় রাজনীতিক বাবা সিদ্দিকি নিহতের খবরে মধ্যরাতে হাসপাতালে ছুটে গেছেন বেশ কিছু বলিউড তারকা। তাঁদের মধ্যে রয়েছেন সালমান খান, সঞ্জয় দত্ত, জাহির ইকবাল, শিল্পা শেঠিও। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশ ও হরিয়ানার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তৃতীয় অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বাবা সিদ্দিকিকে ১৫ দিন আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। 

গতকাল শনিবার (১২ অক্টোবর) রাতে গুলি করে তাঁকে হত্যা করে আততায়ীরা। রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে বাবা সিদ্দিকির ওপর গুলি চালানো হয়। এ সময় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

বাবা সিদ্দিকি বলিউড অভিনেতা সালমান খানের খুব ঘনিষ্ঠ। লীলাবতী হাসপাতালে গিয়ে তাঁর চোখ ছলছল করছিল। 

এদিকে ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর সময় শিল্পা শেঠি দৃশ্যত চোখের জল ধরে রাখতে পারছিলেন না। গাড়ির মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। এ সময় স্বামী রাজ কুন্দ্রাকেও দেখা যায়। 

গোটা ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে রীতেশ দেশমুখ বলেন, ‘এই জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ 

বান্দ্রা পশ্চিমের তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকি কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন।

‘তারা রামের নামে ভোট চাইবে, তারপর খোদ রামকেই লুট করবে’

ভারতে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী—ব্রিটিশ নারীর দীর্ঘ লড়াইয়ের গল্প

‘ছোট বোন’ তাকাইচির জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি মোদির ভারতের

তামিলনাড়ুতে বিজয়ের সরকার পতনের ষড়যন্ত্রে গ্রেপ্তার ৩, নেপথ্যে ডিএমকের বিধায়ক

বিজেপি সরকারের উচ্ছেদ অভিযানে জীবিকা হারানোর শঙ্কা, ট্রেন হকারের আত্মহত্যা

রাতের আঁধারে ‘নিষ্ঠুরভাবে’ হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত, অধিকাংশই মুসলিম

হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচার: মেটার কাছে তিন দিনের মধ্যে ব্যাখ্যা চাইল ভারত

৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই কিসের আশায় দিল্লিতে বিক্ষোভ করেই যাচ্ছে ‘ককরোচ’রা

টেলিগ্রাফ ইন্ডিয়ার সম্পাদকীয়: বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সমর্থন, ভারত কি চিন্তিত

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে আগুনে নিহত ৭, আহত ২২