হোম > বিশ্ব > ভারত

রাষ্ট্রদ্রোহের মামলায় জিএন সাইবাবা বেকসুর খালাস 

রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত গোকারাকোন্দা নাগা (জিএন) সাইবাবাকে বেকসুর খালাস দিয়েছে ভারতের আদালত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাইবাবা ২০১৭ সালে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত হন। ২০২২ সালে মহারাষ্ট্র আদালত তাঁকে বেকসুর খালাস দিলেও মহারাষ্ট্র সরকার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে। পরে আপিল বিভাগ রায়ে স্থগিতাদেশ দেয়। সবশেষ গত মঙ্গলবার মুম্বাই হাইকোর্টের নাগপুর বেঞ্চ তাঁকেসহ অন্য অভিযুক্তদের বেকসুর খালাস দেন।

জিএন সাইবাবা শারীরিক প্রতিবন্ধী। কোমর থেকে নিচ পর্যন্ত অবশ। তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন। মামলার পর থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১৭ সালে তাঁকে ‘রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র’ করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাইবাবাকে প্রথম গ্রেপ্তার করা হয় ২০১৪ সালে। ভারতে নিষিদ্ধ মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (মাওবাদী) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাওবাদীরা বলেন, তাঁরা ভারতে কমিউনিস্ট শাসন এবং এবং আদিবাসী ও গ্রামীণ গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছেন।

সাইবাবা ভারতের আদিবাসী অধ্যুষিত এলাকা ভ্রমণ করেছেন। এসব এলাকায় তিনি ভারতীয় সেনাবাহিনী, সরকার সমর্থক এবং মাওবাদী প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রচার চালিয়েছিলেন। তবে তিনি মাওবাদীদের সঙ্গে যে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।

মানবাধিকার কর্মী ও সংগঠনগুলো হুইলচেয়ারে চলাফেরা একজন মানুষকে বারবার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের স্পেশাল রেপোর্ট্যার মেরি লেলোর এ ঘটনাকে ‘অমানবিক ও অবিবেচক’ বলে অভিহিত করেছেন।

ভারতীয় খাবারে অরুচি, কারাগারে নিজে রান্নার অনুমতি চেয়ে অনশন মার্কিনির

ডিম হামলাকে ‘অভিনব উদ্ভাবন’ বললেন বিজেপি মন্ত্রী, আদালতে গড়াল বিতর্ক

এক বছর পর নিজ দেশে ফিরল ৪ ভারতীয়

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি

বিজিবির আপত্তিতে ৪.৩৫ কিমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি—দাবি আসাম সরকারের

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন