হোম > বিশ্ব > ভারত

প্লাজমার বদলে দেওয়া হলো ‘লেবুর জুস’, রোগীর মৃত্যু

কলকাতা প্রতিনিধি

ভারতে ডেঙ্গু আক্রান্ত রোগীকে প্লাজমার বদলে মুসাম্বির (এক ধরনের লেবু) জুস দেওয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা দেশটির উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালের। এই বিষয়ে প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিবার পুলিশে অভিযোগ করেছে। উত্তর প্রদেশের পুলিশ গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু আক্রান্ত ওই রোগীকে মুসাম্বির জুস দেওয়ার ছবি ভাইরাল হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হতেই উত্তর প্রদেশ সরকার হাসপাতালটি বন্ধের নির্দেশ দিয়েছে একই সঙ্গে বলেছে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

হাসপাতালের কর্তৃপক্ষ এই বিষয়টি অস্বীকার করে দাবি করেছে, বিষয়টি ইচ্ছাকৃত নয়। তাঁরা অন্য জায়গা থেকে প্লাজমা সংগ্রহ করেছিলেন। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এরই মধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।

প্রয়াগরাজের গ্লোবাল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে গত ১৭ অক্টোবর প্রদীপ পান্ডে নামে এক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁকে প্লাজমা দেওয়ার পরপরই গত ১৯ অক্টোবর মারা যান প্রদীপ। তাঁর পরিবারের অভিযোগ, প্লাজমার বদলে মুসাম্বির রস দেওয়ার পরই প্রদীপের মৃত্যু হয়। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গড়া হয়েছে। হাসপাতালটি আপাতত সিল করাই থাকবে।’ 

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ২১, পাঁচ বাংলাদেশিসহ আহত অন্তত ৪০

পশ্চিমবঙ্গে তৃণমূলের সব কমিটি ভেঙে দিলেন মমতা

দিল্লিতে হোটেলে আগুন, অন্তত ২১ জনের মৃত্যু

মমতার বিস্ফোরক মন্তব্য—‘বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, সবটাই জানি’

গরু পশু নয়, আমাদের মা—মুসলিম নেতাদের সতর্ক করলেন যোগী

৫৪ বছর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই হলো না কোনো মুসলিমের

ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে ভিয়েতনামের চুক্তি, নিতে চায় ইন্দোনেশিয়াও

ভারতে মিয়ানমারের প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা, আলোচনা হবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে

মমতার ডাকে ৮০ বিধায়কের মধ্যে এলেন মাত্র ২০, শেষ পর্যন্ত বাতিল বৈঠক

কলেবর বাড়ছে শুভেন্দুর মন্ত্রিসভার, ঠাঁই পেতে পারেন রুদ্রনীল