হোম > বিশ্ব > ভারত

মার খেয়ে ফিরবেন না, পাল্টা মারুন: মিঠুন চক্রবর্তী

কলকাতা প্রতিনিধি  

আরামবাগের রাজনৈতিক সভায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বলিউডের ‘ডিসকো ড্যান্সার’ এবার বাংলার ভোট রাজনীতিতে ‘পাঞ্চলাইন’ মারলেন। আজ শুক্রবার আরামবাগে একটি রাজনৈতিক সভায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মন্তব্যে আবার ছড়াল উত্তাপ। বললেন, ‘মার খেয়ে বাড়ি ফিরবেন না। পাল্টা মার দিন। পারলে মারবেন।’ রাজ্যের তৃণমূল সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মঞ্চে দাঁড়িয়ে একের পর এক তোপ দেগে মিঠুন বলেন, এই সরকার দুর্নীতিগ্রস্ত, রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই। ভোটার তালিকায় ভুয়া নাম ঢুকিয়ে গণতন্ত্রকে লুট করছে তৃণমূল।

বিহারে নির্বাচন কমিশনের তালিকা সংশোধনের জেরে বাদ পড়েছে ৫৬ লাখ ভুয়া ভোটারের নাম। সেই প্রসঙ্গ টেনে মিঠুন বলেন, বাংলাতেও খতিয়ে দেখা দরকার, কে কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে। রাজ্য সরকারকে তা মানতেই হবে।

এই বক্তব্যের মাধ্যমে বিজেপি কার্যত রাজ্যে এনআরসি এবং ভোটার যাচাই ঘিরে নতুন বার্তা দিতে চাইল বলেই রাজনৈতিক মহলের মত।

তবে পাল্টা ঘুঁটি সাজিয়ে তৃণমূল সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মিঠুন চক্রবর্তীকে আমি অভিনেতা হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু রাজনীতিতে তিনি একজন জোকার। বাংলার মাটির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তৃণমূলের টিকিটে একবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন, পরে ইডি-সিবিআইয়ের ভয়ে পদ ছেড়ে পালিয়েছেন।’

ভোটের মুখে আবারও রাজনৈতিক হিংসা, নিরাপত্তা, নাগরিকত্ব ও ভুয়া ভোটার ইস্যুকে সামনে এনে বিজেপি তাদের পুরোনো আক্রমণাত্মক ছন্দে। আর সেই সুরেই হুংকার দিলেন মিঠুন চক্রবর্তী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারকা প্রভাব কাজে লাগিয়ে রাজ্যজুড়ে জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। মিঠুনের মুখে এবার যে সরাসরি সংঘর্ষের ভাষা উঠে এল, তা রাজ্যের শান্তিপূর্ণ নির্বাচনী আবহে কাঁপন ধরাতে যথেষ্ট।

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি

বিজিবির আপত্তিতে ৪.৩৫ কিমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি—দাবি আসাম সরকারের

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন

কিশোরী হত্যা ও গণপিটুনি: উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ১৪৪ ধারা জারি

রাবণ অযোধ্যায় পৌঁছে গেছে, রামমন্দিরে চুরিই এর প্রমাণ: নির্মোহী আখড়ার প্রধান

জমি-ভবন ছাড়াই হাসপাতালে ৮৭ স্বাস্থ্যকর্মী নিয়োগ, কাগজে-কলমে চলছে ৬ বছর ধরে