হোম > বিশ্ব > ইউরোপ

ইরানে হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত—দাবি ব্রিটিশ এমপির

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানে চলমান মার্কিন বিমান হামলায় ব্রিটিশ সরকার সরাসরি জড়িত বলে অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য জারা সুলতানা। তাঁর দাবি, মার্কিন বি-১ বোমারু বিমানগুলো ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জারা সুলতানা দাবি করেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ‘ব্রিটিশ মাটিতে’ অবতরণ করছে এবং সেখান থেকেই উড়ে গিয়ে ইরানে বোমা ফেলছে। তিনি বলেন, এর অর্থ হলো যুক্তরাজ্য এই যুদ্ধে ‘সরাসরি জড়িত’।

তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে যুক্তরাজ্য এই যুদ্ধের অংশ নয়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তাঁর এই অবস্থানের সঙ্গে বর্তমান সামরিক কর্মকাণ্ডের কোনো মিল নেই।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, যুক্তরাজ্য কেবল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে ‘প্রতিরক্ষামূলক’ হামলার জন্য তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে। তবে জারা সুলতানার এই অভিযোগ সেই দাবিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে গতকাল শুক্রবার যুক্তরাজ্যের মাটিতে অবতরণ করে মার্কিন বিমানবাহিনীর অন্যতম শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান বি-১ ল্যান্সার। বিশালদেহী যুদ্ধবিমানটি গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবতরণ করে।

১৪৬ ফুট লম্বা এবং ১৩৭ ফুট উইংস্প্যানের (ডানার মোট দৈর্ঘ্য) এই বি-১ ল্যান্সার বিমানটি মার্কিন বিমানবাহিনীর দ্রুততম বোমারু বিমান হিসেবে পরিচিত। বোয়িংয়ের তথ্য অনুযায়ী, প্রতি ঘণ্টায় ৯০০ মাইল বেগে ছুটতে সক্ষম ৮৬ টন ওজনের এই বিমানটিতে চারজন ক্রু থাকেন। এর উন্নত রাডার, জিপিএস সিস্টেম এবং শত্রুর হাত থেকে বাঁচার জন্য ইলেকট্রনিক জ্যামার ও ডিকয় সিস্টেম এটিকে অনন্য করে তুলেছে। সামরিক মহলে এটি ‘দ্য বোন’ নামেও পরিচিত। এটি একসঙ্গে ২৪টি ক্রুজ মিসাইল বহনে সক্ষম।

‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের মুক্তির আবেদন, বিবেচনা করছেন জাতিসংঘ আদালত

ড্রোন দিয়ে রুশ ঘাঁটিতে কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

আকাশে শক্তি দেখাচ্ছে ইউক্রেন—বিব্রত, বিরক্ত রাশিয়া

ফের ইরানে হামলা হলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্পকে পুতিনের হুঁশিয়ারি

লন্ডনে দুই ইহুদিকে ধাওয়া করে ছুরিকাঘাত

চুরি করা ইউক্রেনের শস্য ইসরায়েলের কেনা অবৈধ: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রকে অপদস্থ করেছে ইরান: জার্মান চ্যান্সেলর

ইরান ও ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সবকিছু করবে: পুতিন

যুদ্ধকে রাশিয়ার ভেতরে পাঠিয়ে দিতে চান ইউক্রেনের ড্রোন কমান্ডার

ট্রাম্পকে তুষ্ট করতে ‘ডনিল্যান্ড’ তৈরির প্রস্তাব ইউক্রেনীয়দের