হোম > বিশ্ব > ইউরোপ

নোবেল পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ছে

নোবেল বিজয়ীদের পুরস্কারের অর্থ ১০ লাখ ক্রাউন বাড়ছে। আজ শুক্রবার পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে ফাউন্ডেশন বলেছে, ২০২৩ সালে নোবেল বিজয়ীরা পুরস্কার হিসেবে মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ৯ লাখ ৮৬ হাজার ডলার পাবেন। বর্তমান বিনিময় হার (১ ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী প্রায় ১০ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা।

গত কয়েক বছরে বেশ কয়েকবার পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানো-কমানো হয়। পুরস্কারদাতা প্রতিষ্ঠানটির দাবি, প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছলতার উপর ভিত্তি করে পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়।

২০১২ সালে আর্থিক অবস্থা ভালো না থাকায় পুরস্কারের অর্থ ১ কোটি ক্রোনা থেকে কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হয়। পাঁচ বছরের মাথায় ১০ লাখ বাড়িয়ে ৯০ লাখ ক্রোনা ও ২০২০ সালে আরো ১০ লাখ বাড়িয়ে ১ কোটি ক্রোনা করা হয়।  

গত এক দশকে ইউরোর বিপরীতে সুইডিশ ক্রোনার মূল্য প্রায় ৩০ শতাংশ কমেছে। অর্থাৎ পুরস্কারের অর্থ বাড়ানো হলেও সুইডেনের বাইরে এর তেমন সুফল মিলবে না। 

অথচ ২০১৩ সালেই পুরস্কারের অর্থ কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হলেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা ১২ লাখ ডলার মূল্যের পুরস্কার পেতেন।

চলতি বছর ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর কয়েক দিনের মধ্যেই পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিমানের জানালা ভেঙে উড়ে যাওয়া স্বামীকে পা ধরে বাঁচালেন স্ত্রী

ডেটিং অ্যাপে পরিচয়ের পর অচেতন করে ১৪ নারীকে ধর্ষণ, জার্মানিতে বৃদ্ধ গ্রেপ্তার

আকাশপথে পাইলট লিখলেন—‘আমি বিরক্ত’

যুক্তরাজ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হচ্ছে ইরানের রেভল্যুশনারি গার্ডস

স্বামীর কাছে ইয়াজিদি মেয়েদের পাঠাতেন স্ত্রী, জার্মানিতে ইরাকি দম্পতির কারাদণ্ড

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইউক্রেনকে ৫০ হাজার আক্রমণাত্মক ড্রোন দিচ্ছে জার্মানি

কাজিন ও নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে নিষিদ্ধ করল সুইডেন

ট্রাম্প-জামাতার কাছে জাল দলিলে জমি বিক্রি আলবেনীয় ব্যবসায়ীর

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩