হোম > বিশ্ব > চীন

বিক্ষোভের মুখে বিধিনিষেধ শিথিল করছে চীন

বিক্ষোভের মুখে করোনার বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হচ্ছে চীন সরকার। বুধবার (৩০ নভেম্বর) দেশটির গুরুত্বপূর্ণ শহর গুয়াংজু ও চংকিংয়ে বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুয়াংজুর অর্ধেক এলাকা থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। এ ছাড়া গণহারে পিসিআর টেস্টও বন্ধ করে দেওয়া হচ্ছে শহরটিতে। গুয়াংজু ছাড়াও চংকিং শহরের বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে শহরটির বাসিন্দারা করোনায় আক্রান্তের কাছাকাছি থাকতে পারবে। তবে এ ক্ষেত্রে হোম কোয়ারেন্টাইনে থাকার মতো নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। 

করোনা মহামারির শুরু থেকে লকডাউনসহ একের পর এক বিধিনিষেধে ক্ষুব্ধ চীনের জনগণ। সম্প্রতি দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে লকডাউনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার গুয়াংজুতে বড় ধরনের লকডাউনবিরোধী বিক্ষোভ হয়। গুয়াংজুতে এদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংক্রমণ প্রতিরোধী সাদা পোশাক পরিহিত কয়েক ডজন দাঙ্গা পুলিশ মাথার ওপর বর্ম ধরে এগিয়ে যাচ্ছে। এ সময় ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের পুলিশের দিকে ঢিল ছুড়তে দেখা যায়। 

অন্য আরেকটি ভিডিও ফুটেজে লোকজনকে পুলিশের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়তে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, সরু একটি গলিতে টিয়ার শেল থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে লোকজন। এ ছাড়া হ্যান্ডকাফ পরিয়ে একদল লোককে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে দেখা যায়। 

এদিকে চীনে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রতিদিনই গড়ে ৩০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এ ভাইরাসে। গতকাল বুধবার দেশটিতে ৩৬ হাজার ৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। 

ইন্দোনেশিয়ার খরাসংকট নিরসনে চীনের নলকূপ প্রকল্প

জিনজিয়াংয়ে ক্যাফে খোলায় স্টারবাকসকে উইঘুর নিয়ে খোঁচা, চীনের জবাব

আগামী বছর তাইওয়ান আক্রমণ করবে না চীন—মনে করছে যুক্তরাষ্ট্র

চীনের ৭৭তম বার্ষিকীর প্রাক্কালে নবজাগরণের আহ্বান সির

সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, শিক্ষায় আমূল সংস্কারের পথে চীন

চীনের তরুণদের নতুন ‘আইডল’ ৫৪ বছরের এক অধ্যাপক

বৈশ্বিক খাদ্যনিরাপত্তায় চীনের প্রযুক্তিনির্ভর কৃষি মডেল

রুবিকস কিউব সমাধানে ছয় বছরের শিশুর বিশ্ব রেকর্ড

পানির নিচে ড্রোনের বহরের জন্য বিশ্বের প্রথম ‘মাদারশিপ’ বানাচ্ছে চীন

হুতিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের গোপন বার্তা, সৌদির আবেদনের পর তৎপর বেইজিং