হোম > বিশ্ব > এশিয়া

জাতীয় নির্বাচনে লড়বেন ৯৭ বছর বয়সী মাহাথির

মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির।

বিবিসির খবরে বলা হয়, ১৯৮১ সালে প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে টানা ২২ বছর দায়িত্ব পালন করেন মাহাথির মোহাম্মদ। পরে ২০০৩ সালে স্বেচ্ছায় অবসর নেন। ২০১৮ সালে ফের রাজনীতিতে ফেরেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। অভ্যন্তরীণ কোন্দলে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন হয়। তবে এবার নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

কুয়ালালামপুরের সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, ‘কে প্রধানমন্ত্রী হবে আমরা কিছু ঠিক করিনি। এটি তখনই প্রাসঙ্গিক হবে, যখন আমরা নির্বাচনে জিতব।’ 

 ৯৭ বছর বয়সী মাহাথিরের হৃদ্‌রোগের সমস্যা আছে। হার্ট অ্যাটাকের পর বাইপাস সার্জারি করতে হয়েছিল তাঁকে। সবশেষ গত মাসেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির।

উল্লেখ্য, মালয়েশিয়ার বর্তমান পার্লামেন্টের মেয়াদ ২০২৩ সালের মাঝামাঝি শেষ হওয়ার কথা থাকলেও আগেই পার্লামেন্ট ভেঙে সাধারণ নির্বাচনের ঘোষণা আসে। প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সোমবার (১০ অক্টোবর) পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেন। আসছে নভেম্বরের শুরুতে নতুন নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ

নেপালের নির্বাচন: জেন-জি আন্দোলনের নেতার হাত ধরে বাজিমাতের পথে ৪ বছর বয়সী দল

নেপালের নির্বাচন: এগিয়ে বালেন শাহর দল, পাত্তা পাচ্ছেন না ওলি

নেপালে জেন-বিপ্লবের পর প্রথম ভোট আজ: রাজনীতির ময়দান দখলে পুরোনো বনাম নতুনের লড়াই

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজের অন্তত ৮০ আরোহী নিহত: শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার অদূরে ১৮০ আরোহী নিয়ে ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা

পাকিস্তানের সঙ্গে সংঘাতে উদ্বাস্তু হাজারো আফগান

টানা ১০ম বছরের মতো নিম্নমুখী জাপানের জন্মহার

জালিয়াতির সাজা বাতিল হলো জিমি লাইয়ের

নেপালে জেন-জি অভ্যুত্থানের ধাক্কা: আসন্ন নির্বাচনে লড়ছেন না সাবেক দুই প্রধানমন্ত্রী