হোম > বিশ্ব > এশিয়া

চলতি বছর হজ করতে পারবেন ১০ লাখ মানুষ

চলতি বছর সৌদি আরব ও এর বাইরের ১০ লাখ মানুষ হজ করতে পারবেন। আজ শনিবার সৌদি কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। 

গত বছর করোনাভাইরাসের সংক্রমণ বেশি থাকায় শুধু সৌদিতে থাকা কয়েক হাজার মানুষ হজ করতে পেরেছিলেন।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএপি জানায়, সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ৬৫ বছরের কম বয়সী ব্যক্তিরা হজ করার সুযোগ পাবেন। হজ করতে আসা বিদেশিদের পিসিআর টেস্টের মাধ্যমে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্যসতর্কতা থাকতে হবে। 

হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। এবার চলতি বছরের জুলাই মাসে হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। 

 করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদিতে হজ পালনের জন্য যেতেন। 

হজ সম্পর্কিত পড়ুন:

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড

নেপালে ছড়িয়ে পড়েছে হিন্দু-মুসলিম সংঘাত: ৪ জেলায় কারফিউ, নিহত ৩

চার দশকে এই প্রথম ১২ কোটির নিচে নামল জাপানের জনসংখ্যা

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮

থাইল্যান্ডে ৩ ভারতীয়কে অপহরণ–নির্যাতন, গ্রেপ্তারও ৫ ভারতীয়ই

অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার

টানা ২৪ ঘণ্টার বেশি উড়ে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ার উড়োজাহাজ

জাপানে ৭.১ মাত্রা ভূমিকম্প: প্রাণহানি অন্তত ১৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

ভূমিকম্পে বিস্ফোরিত জাপানের শপিং মলে একাধিক ব্যক্তির মৃত্যু