হোম > বিশ্ব > এশিয়া

উদ্বেগকে পাত্তা না দিয়ে ফের সাগরে তেজস্ক্রিয় বর্জ্য ফেলেছে জাপান

বিভিন্ন দেশের উদ্বেগ সত্ত্বেও ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সাগরে আবারও তেজস্ক্রিয় বর্জ্য পানি ফেলেছে জাপান। স্থানীয় সময় আজ বুধবার তেজস্ক্রিয় বর্জ্য পানি ফেলা হয়েছে। টোকিও-ভিত্তিক সংবাদমাধ্যম কিয়োডো নিউজ বলেছে, মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরের মধ্যে এবারই শেষবারের মতো এই বর্জ্য সাগরে ফেলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির অপারেটর টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস ইনকরপোরেটেড (টেপকো) বলেছে যে, সাগরে বর্জ্য ফেলা চলবে ১৭ দিন ধরে। এ ক্ষেত্রে সরকার দ্বারা নির্ধারিত মান পূরণ করা হবে।

গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্রটি থেকে সাগরে দূষিত পানি ফেলার খবর ফাঁস হওয়ার পর জাপান সরকার গতকাল মঙ্গলবার টেপকোর উদ্দেশে কঠোর সতর্কতা জারি করেছে।

জাপান গত আগস্টে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরিশোধিত তেজস্ক্রিয় বর্জ্য পানি ছাড়া শুরু করে। চীন এবং দক্ষিণ কোরিয়া ও সোলোমন দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ এ পদক্ষেপের কঠোর সমালোচনা করে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুসারে, তেজস্ক্রিয় দূষণের আশঙ্কায় টোকিও পানি ছাড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরুর পরে ছয় মাসের জন্য জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার আমদানি স্থগিত করেছিল বেইজিং।

ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ৩০ বছরে ১০ লাখ টনেরও বেশি পরিশোধিত বর্জ্যপানি অবমুক্ত করা হবে।

২০১১ সালে জাপানের পূর্ব উপকূলে দেশটিতে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন কেন্দ্রটির পারমাণবিক চুল্লি গলে গিয়ে বিশাল এলাকাজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল।

১৯৮৬ সালে চেরনোবিলের পর সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা হিসেবে দেখা হয় এটিকে। এ দুর্ঘটনার পরই জাপান ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়।
 
বেইজিং বলেছে যে, জাপানের পারমাণবিক দূষিত বর্জ্য পানি পার্শ্ববর্তী সমুদ্রে ফেলা শুধু মানব স্বাস্থ্যের জন্যই নয়, বৈশ্বিক সামুদ্রিক পরিবেশ এবং আন্তর্জাতিক জনস্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ।

‘ড্রোন যোদ্ধা’ বানাতে ৫ লাখ সেনাসদস্যকে প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

রাখাইনে ঢুকতে আক্রমণ জোরদার জান্তা বাহিনীর, তীব্র লড়াই আরাকান আর্মির

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী

যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে জাপান—কিম জং-উনের সতর্কতা

চীনে মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা, অর্থনীতি-নিরাপত্তা-সীমান্ত সুরক্ষায় জোর সির

৫০ বছর পর ভিসা ফি একলাফে ৫ গুণ করল জাপান

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

নেপালে মার্কিন সংস্থার তৎপরতায় চীনের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ