হোম > স্বাস্থ্য

ওষুধ খাওয়ার কথা মনে করাবে অ্যাপ

কুহেলী রহমান

ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়া লোকের সংখ্যা নেহাত কম নয়। বহু মানুষ আছেন, যাঁদের রোগ নিরাময়ের জন্য সারা দিনে একাধিকবার ওষুধ খেতে হয়। কিন্তু বিভিন্ন ব্যস্ততায় নির্দিষ্ট সময়ে ওষুধ খেতে ভুলে যান। এখন থেকে ওষুধ খাওয়ার কথা আর ভুলবেন না। বলা ভালো, আপনার স্মার্টফোন ভুলতে দেবে না।

তিদিন যে ওষুধ খান, তার সবকটিই মনে রাখতে পারবেন এবং সময়মতো সেটি খাওয়ার রিমাইন্ডারও পেয়ে যাবেন। 

এই সুবিধা আনছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তাদের স্মার্টফোনে পাওয়া যাবে হেলথ অ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীদের প্রতিদিন খেতে হয় এমন ওষুধের নাম, খাওয়ার সময়, পরিমাণসহ বিভিন্ন তথ্য সেখানে ঠিকমতো বসিয়ে দিতে হবে। এসব তথ্য বিশ্লেষণ করে অ্যাপটি জানিয়ে দেবে—যে ওষুধ খাচ্ছেন, তা ওই রোগের জন্য সঠিক কি না, এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি। এ ছাড়া আপনার চিকিৎসকের পরামর্শের দরকার কি না, তা-ও বলে দেবে এই অ্যাপ। 

স্যামসাং জানিয়েছে, ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ৮.০ বা তার বেশি হলেই সুবিধাটি পাওয়া যাবে। স্যামসাং হেলথ অ্যাপ ভার্সন ৬.২৬ বা তার বেশি ব্যবহার করতে হবে সুবিধা পাওয়ার জন্য। তবে জানা গেছে, মোবাইল ফোনের ভার্সনের ওপর নির্ভর করবে এই মেডিসিন ফিচার। নতুন আপডেটের মাধ্যমে আগামী দিনে সব স্যামসাং মোবাইল ফোনে পাওয়া যেতে পারে এটি। এর জন্য অবশ্যই স্যামসাং হেলথ ফিচারটি আপডেট করে রাখতে হবে। 

তথ্যসূত্র: নিউজ১৮

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট ১২২৭

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২২৪৯ ভর্তি

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১২২২

ডেঙ্গুতে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৮

কঙ্গোতে ইবোলা টিকার প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সময়মতো রোগ নির্ণয় বাঁচাতে পারে জীবন

এড়িয়ে চলুন কফি পানের ৬ ভুল

প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়া কমাতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি

পানির গ্লাসে নীরব ঘাতক ফরএভার কেমিক্যালস

প্রাকৃতিকভাবে রক্তসঞ্চালন বাড়ানোর উপায়