হোম > স্বাস্থ্য

নাক থেকে রক্ত পড়া নিয়ন্ত্রণে

স্বাস্থ্য ডেস্ক

হঠাৎ নাক থেকে রক্ত পড়তে দেখলে স্বাভাবিকভাবেই মানুষ ভয় পায়। নাক দিয়ে রক্ত পড়াকে বলা হয় এপিসট্যাক্সিস। এটি কোনো রোগ নয়, রোগের লক্ষণমাত্র। অধিকাংশ ক্ষেত্রে এটি জটিল রোগের উপসর্গ হিসেবে দেখা দেয়। নাক, কান, গলা ছাড়াও শরীরের অন্য অনেক রোগের কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না।

নাকের বিভিন্ন অপারেশন, সর্দি, টিউমার কিংবা সাইনোসাইটিসের কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। এ ছাড়া নাকের বিভিন্ন ধরনের সংক্রমণ, যেমন এট্রফিক রাইনাইটিস, রাইনসপো রিডিওসিস ইত্যাদির কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাকের মাঝখানের অতিরিক্ত বাঁকা হাড়, নাকের মাঝখানের পর্দায় ছিদ্র হলেও রক্ত পড়তে পারে। ঊর্ধ্ব-শ্বাসতন্ত্রের সংক্রমণ, অর্থাৎ সর্দি-কাশি হলে দ্রুত চিকিৎসা নিন। নাকের হাড় বাঁকা থাকলে তারও চিকিৎসা নিতে হবে। সময়মতো এসবের চিকিৎসা না করালে হঠাৎ করে নাক থেকে রক্ত পড়া শুরু হয়। 

নিয়ন্ত্রণে যা করবেন

  • রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। 
  • নাক খুঁটবেন না। 
  • নাকের ভেতর ময়লা জমলে চিকিৎসকের পরামর্শে নাকের ড্রপ ব্যবহার করুন।
  • ভ্যাসলিন ব্যবহার করে নাক আর্দ্র রাখতে পারেন।

বাংলাদেশে হামে কেন মৃত্যু থামছেই না, কোথায় ঘাটতি, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রদাহ কমাতে সহায়ক যেসব খাবার

সুস্থ অন্ত্র ও দীর্ঘায়ুর নতুন লাইফস্টাইল ট্রেন্ড

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

চশমার বিকল্প আইসিএল সার্জারি, যা জানা জরুরি

ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রতিরোধ ও চিকিৎসা

অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক নেই—বড় গবেষণায় দাবি

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা